৩৫ বছরের পথচলা পেরিয়ে ৩৬ বছরে পদার্পণ করল খুলনা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার ৩৫ বছর পূর্তি উপলক্ষে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বিশ্ববিদ্যালয় দিবস। বুধবার (২৫ নভেম্বর) সকালে পায়রা ও বেলুন উড়িয়ে শুরু হয় দিনব্যাপী আয়োজন।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ও আন্দোলনের ফসল খুলনা বিশ্ববিদ্যালয়। ১৯৯১ সালের ২৫ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। সেই থেকে প্রতিবছর দিনটিকে বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে উদযাপন করে আসছে বিশ্ববিদ্যালয় পরিবার।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম ও প্রধান অতিথি ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
পরে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। নানা রঙের সাজে শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার হাদি চত্বরে এসে শেষ হয়।
৩৫ বছরের পথচলায় উচ্চশিক্ষা ও গবেষণায় নিজস্ব পরিচিতি তৈরি করেছে খুলনা বিশ্ববিদ্যালয়। শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে নানা উদ্যোগের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নেও নেয়া হয়েছে পরিকল্পনা। এরই ধারাবাহিকতায় দীর্ঘ সাত বছর পর আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন