রাজবাড়ীর পদ্মা নদীতে জেলে ওসমান কাজী ও জামাল কাজীর জালে ধরা পড়েছে ১৮ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ। যার দাম হয়েছে ৪৬ হাজার ২৫০ টাকা।
বুধবার (২৫ নভেম্বর) ভোরের দিকে দৌলতদিয়া ফেরীঘাটের উজানে জেলেদের জালে মাছটি ধরা পড়ে।
জেলেরা জানান, মঙ্গলবার রাতের দিকে সঙ্গীদের নিয়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর ফেরীঘাট এলাকায় মাছ ধরতে যাই, রাতে নদীতে জাল ফেলে বসে থাকি। কিন্ত জালে কোনো মাছ ধরা পড়ে না।
পরে বুধবার ভোরের দিকে হঠাৎ জালে জোরে ধাক্কা দিলে বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে, পরে জালটি নদী থেকে আমরা তুলতেই দেখি বিশাল একটি কাতল মাছ। এত বড় মাছ পেয়ে আমি ও আমার সঙ্গীরা বেশ খুশি।
এ বিষয়ে দৌলতদিয়া ৫ নম্বর ফেরীঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা যুগান্তরকে বলেন, বুধবার ভোরের দিকে কাতল মাছটি জেলেরা দৌলতদিয়া মাছ বাজারের রেজাউলের আড়ত নিয়ে আসলে আমি সেখান থেকে প্রতি কেজি কাতল মাছ ২ হাজার ৫০০ টাকা কেজি দরে জেলেদের কাছ থেকে মোট ৪৬ হাজর ২৫০ টাকায় মাছটি কিনে নিয়েছি। পরে কেজিতে ১০০ টাকা লাভ রেখে মোবাইল ফোনের মাধ্যমে মাছটি বিক্রি করে দিয়েছি।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন