ইউটিউবে ভিডিও দেখে চৌহালীতে এক খামারি স্বাবলম্বী হয়েছেন। খামারির নাম বহুলুল বেপারি। তিনি খাষকাউলিয়া ইউনিয়নের উত্তর খাষকাউলিয়া পূর্ব পাড়া গ্রামের বাসিন্দা।
বহুলুল এখন এলাকার অন্যদের কাছে এক অনুকরণীয় নাম। এক সময় সংসারের হাল ধরতে হিমশিম খাওয়া বহুলুল বেপারিকে হাঁসের খামার বদলে দিয়েছে ভাগ্যের চাকা।
বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে বহুলুল বেপারি বলেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া দেড় বিঘা জমিতে প্রায় ১ বছর ধরে হাঁসের খামার গড়ে তোলেন। কোনো প্রশিক্ষণ ছাড়াই ইউটিউব দেখে ব্যবসায় আসেন। মাত্র চার লাখ ৬৫ হাজার টাকা মেয়ের জামাই থেকে ঋণ নিয়ে ৪-৫ মাস বয়সের ৯৪১ হাঁসের বাচ্চা নিয়ে এ যাত্রা শুরু করেন। ২৭৫টি হাঁস মারা গিয়ে বর্তমানে তার খামারে রয়েছে ৬৬৬টি হাঁস রয়েছে। তার মধ্যে হাঁস ২২টি ও হাঁসি ৪৪৪টি। ৪৪৪টি লেয়ার হাঁস প্রতিদিন ডিম পান ৪৩৫ থেকে ৪৪০টি করে।
এদিকে বাজারে প্রতিটি ডিম ১৫ থেকে ১৬ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি খাঁচা ডিমের বাজার অনেক সময় ৪৫০ থেকে ৪৮০ টাকা পর্যন্ত ওঠে বলে জানান তিনি।
তার খামারে উৎপাদিত ডিম এখন প্রতিদিন স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে যাচ্ছে আশপাশের বিভিন্ন হাটবাজারে।
বহুলুল বেপারি আরও বলেন, হাঁসের এ খামার তার জীবন পালটে দিয়েছে । তিন ছেলেমেয়ের পড়ালেখার খরচ থেকে শুরু করে সবকিছুই করা হয় এ আয় থেকে। তার স্ত্রী মর্জিনা বেগম বলেন, খামারটি তাদের বড় স্বপ্ন দেখার সাহস দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খাষকাউলিয়া ইউনিয়নের বেশ কিছু জায়গায় বছরের বেশিরভাগ সময় বর্ষায় পানি জমে থাকায় শুষ্ক মৌসুমে এখানকার জলাশয় ও খাল-বিল হাঁস পালনের জন্য বেশ উপযোগী। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্বল্প পুঁজিতে হাঁস পালন শুরু করেন বহুলুল বেপারি। ভবিষ্যতে খামার আরও বড় করার পরিকল্পনা রয়েছে।
স্থানীয়দের মতে, বহুলুল বেপারির এ উদ্যোগ দেখে গ্রামের অনেক বেকার যুবক এখন বিকল্প কর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। সঠিক পরামর্শ ও সহজ শর্তে ঋণ সহায়তা পেলে চরাঞ্চল ও জলাশয়নির্ভর এলাকায় হাঁসের খামার আরও প্রসার লাভ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে চৌহালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাআলম জানান, উপজেলার চরাঞ্চল ও নদীবেষ্টিত এলাকায় হাঁস পালনের অপার সম্ভাবনা রয়েছে। অল্প পুঁজি, স্বল্প পরিশ্রম এবং তুলনামূলক কম ঝুঁকিতে হাঁস পালন করে খুব সহজেই গ্রামীণ পরিবারগুলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। বিশেষ করে বেকার যুবক ও গ্রামীণ নারীদের জন্য এটি একটি অত্যন্ত সম্ভাবনাময় ও লাভজনক কর্মসংস্থান।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে খামারিদের নিয়মিত পরামর্শ, টিকাদান এবং আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদানসহ সঠিক পরিচর্যা, মানসম্মত খাদ্য ও সময়মতো রোগ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করলে হাঁস পালনে আরও নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে বলে মনে করেন সচেতন মহল।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন