কিউবার জ্বালানি অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বান

আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০১:২৭:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০২:১৪:৩৫ অপরাহ্ন
কিউবার ওপর যুক্তরাষ্ট্রের জ্বালানি অবরোধ ও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডা. টেড্রোস আধানম ঘেব্রেইসাস। তিনি সতর্ক করে বলেছেন, এসব নিষেধাজ্ঞার কারণে বিশেষ করে শিশুদের জীবন ঝুঁকির মুখে পড়ছে।

বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) কিউবা সফরে গিয়ে তিনি বলেন, জ্বালানি সরবরাহে বাধা ও নিষেধাজ্ঞার কারণে দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থা মারাত্মক সংকটে পড়েছে। হাসপাতালগুলোতে ওষুধ, অস্ত্রোপচারের সরঞ্জাম ও প্রয়োজনীয় চিকিৎসা উপকরণের ঘাটতি দেখা দিয়েছে। বিদ্যুৎ বিভ্রাটও বেড়েছে।

কিউবার টিকাদান কর্মসূচি জোরদার এবং হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহে ২০ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ডা. টেড্রোস জানান, কিউবার মানুষের গড় আয়ু ২০২০ সালে ৭৮ দশমিক ৮ বছর থেকে কমে ২০২৫ সালে ৭৪ দশমিক ৪ বছরে নেমেছে। ১৯৫০ সালে হিসাব রাখা শুরুর পর এই প্রথম দেশটির গড় আয়ু কমেছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :