আওয়ামী আমলের অপরাধীদের বিচার নিশ্চিতে গণশুনানির উদ্যোগ

আপলোড সময় : ২৫-১১-২০২৬ ১১:০৯:১৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০১:০৩:০৩ অপরাহ্ন
আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে সংঘটিত গুম-খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা ও রাজনৈতিক নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিতে জেলায় জেলায় গণশুনানি করে অপরাধীদের চিহ্নিতকরণের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বুধবার (২৫ নভেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। 

চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত নির্যাতিত রাজনৈতিক দলের প্রতিনিধি, আহত-নিহত ও ভিকটিম পরিবারের সদস্য, প্রেসক্লাবের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-জনতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ গণশুনানি অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, সরকার এ বিষয়ে সার্বিক সহযোগিতা করবে। গণশুনানির পূর্বে প্রতিটি উপজেলায় সরকারি ব্যবস্থাপনায় মাইকিংসহ বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রচার-প্রচারণার ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে গণশুনানি আয়োজনসহ ও ভিকটিম পরিবারগুলোকে বিষয়টি অবহিত করা হবে।

সূত্র: বাসস

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :