মহান বিজয় দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষ্যে রাজধানীর গাবতলী থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে কোনো ধরনের তোরণ, ব্যানার, ফেস্টুন ও পোস্টার না লাগানোর আহ্বান জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মন্ত্রণালয়ের এক তথ্যবিবরণীতে এ নির্দেশনা দেওয়া হয়।
তথ্যবিবরণীতে বলা হয়, মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে গাবতলী থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে যেকোনো ধরনের তোরণ, ব্যানার, ফেস্টুন ও পোস্টার লাগানো থেকে বিরত থাকতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিজয় দিবসের আয়োজন নির্বিঘ্ন রাখা এবং সড়কের সৌন্দর্য বজায় রাখতে এ নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে