পাকিস্তানে স্পিকার হাফিজ উদ্দিনকে উষ্ণ অভ্যর্থনা

আপলোড সময় : ২৪-১১-২০২৬ ১২:৩৯:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৬ ১২:৩৯:৫০ অপরাহ্ন
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বে ছয় সদস্য বিশিষ্ট সংসদীয় প্রতিনিধিদল গতরাতে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।

এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।

পাকিস্তানের জাতীয় পরিষদের বাংলাদেশ-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহ্বায়ক ড. শাজিয়া সোবিয়া আসলাম সুমরো এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান এ সময় উপস্থিত ছিলেন।

গুরুত্বপূর্ণ সরকারি সফরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ২৮ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর ও করাচি সফর করবেন। খবর: বাসস
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :