ঢাবিতে ভর্তি আবেদনের সময় তিন দিন বাড়ল

আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৬:৪৫:২১ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৬:৪৯:১৯ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদনের সময়সীমা তিন দিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর দিবাগত রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি-সংক্রান্ত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। শুধু অনলাইনে আবেদনের সময়সীমা তিন দিন বাড়ানো হয়েছে।

এর আগে, গত ১১ নভেম্বর থেকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হয়। প্রাথমিকভাবে আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ২৫ নভেম্বর পর্যন্ত।

এদিকে ভর্তি আবেদন শুরুর পর ১২ দিনে দুই লাখের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। সোমবার পর্যন্ত মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ৮ হাজার ৩৩১টি।

নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ১২ ডিসেম্বর বিজ্ঞান ইউনিট, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিট এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।

ভর্তি আবেদন ও পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :