জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে একটি ‘টেররিস্ট রাজনৈতিক দল’ হিসেবে অভিহিত করেছেন। সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ দেশে অগ্নিসংযোগ, যানবাহনে আগুন দিয়ে মানুষ হত্যা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে ৫ আগস্টের আগের পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা করছে। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার আট মাসের মাথায় এই কর্মকাণ্ডের প্রতিবাদে তাদের রাজপথে নামতে হয়েছে।
বিএনপি ও তারেক রহমান সন্ত্রাস ও অগ্নিসংযোগের রাজনীতি করেন না উল্লেখ করে হুইপ দুলু জানান, সরকারি ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ। আগামী বিজয়ের মাস (ডিসেম্বর) জুড়ে নাটোরের জনগণকে সাথে নিয়ে রাজপথে থাকার ঘোষণাও দেন তিনি।
এর আগে, আওয়ামী লীগের কথিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম এবং সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন