চট্টগ্রাম নগরের মোহরায় মদপানের পর অসুস্থ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, দুজন ‘বিষাক্ত মদ’ পান করেছিলেন। রোববার (২২ নভেম্বর) নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
পুলিশ জানায়, গত শুক্রবার রাতে মোহরার খেজুরতলার ব্রাহ্মণপাড়া এলাকায় একটি অনুষ্ঠানে বিষাক্ত মদ পান করেন পাঁচ থেকে ছয় ব্যক্তি। এরপর তাদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে।
মারা যাওয়া দুই ব্যক্তির মধ্যে একজনের বয়স ৫৫ বছর। তিনি মোহরার খেজুরতলা এলাকার বাসিন্দা। অন্যজনের বয়স ৫২ বছর। তার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। গতকালই দুজনের মরদেহ সৎকার করা হয়েছে।
চান্দগাঁও থানা পুলিশ জানায়, চান্দগাঁও থানার কালুরঘাট ব্রাহ্মণপাড়া এলাকায় অতিরিক্ত মদপানে তারা গুরুতর অসুস্থ হন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, মদপানের পর বিষক্রিয়ায় দুজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে দুজনের তথ্য আমাদের কাছে রয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন