এইচএসসি খাতা পুনর্নিরীক্ষণের ফল জানা যাবে ৩ পদ্ধতিতে

আপলোড সময় : ২৩-১১-২০২৬ ১১:৫৬:৩২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-১১-২০২৬ ১১:৫৬:৩২ পূর্বাহ্ন
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে আজ। সোমবার (২৩ নভেম্বর) বিকাল ৩টায় দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে।

রোববার (২২ নভেম্বর) শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইট eduboardresults.gov.bd থেকে ফল জানতে পারবেন। এছাড়া আবেদন করার সময় দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানানো হবে।

এর আগে শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, সোমবার বেলা ১১টায় পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর ফল প্রকাশ করা হবে।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি খাতা পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়ন করা হয়েছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :