ভারত ও বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০৩১ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচি অনুযায়ী গ্রুপ পর্বের কিছু ম্যাচ বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, এর পাশাপাশি অন্তত একটি সেমিফাইনাল ম্যাচও দেশের মাটিতে আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার (২২ নভেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল।
তামিম ইকবাল বলেন, ‘২০৩১ বিশ্বকাপ ভারত ও বাংলাদেশ যৌথভাবে আয়োজন করবে, এটি আগে থেকেই নির্ধারিত ছিল। এখানে আমার কিংবা আমার বোর্ডের কোনো কৃতিত্ব নেই। তবে আমি ব্যক্তিগতভাবে ও বোর্ডের পক্ষ থেকে চেষ্টা করছি, টুর্নামেন্টের অন্তত একটি সেমিফাইনাল যেন বাংলাদেশে আয়োজন করা যায়।’
নকআউট পর্বের গুরুত্বপূর্ণ এই ম্যাচটি আয়োজনের স্বত্ব পাওয়ার ব্যাপারে বেশ আশাবাদী বিসিবি প্রধান। তামিম বলেন, ‘আমি খুবই আশাবাদী যে ইতিবাচক কিছুই হবে। আইসিসি যখন আনুষ্ঠানিকভাবে সূচি ও ভেন্যু ঘোষণা করবে, তখন বিষয়টি পুরোপুরি পরিষ্কার হবে। আমরা যদি একটি সেমিফাইনাল বাংলাদেশে আনতে পারি, তবে সেটি দেশের ক্রিকেটের জন্য অনেক বড় একটি অর্জন হবে।’
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে