​আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা আটক

আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৫:১২:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৫:১২:০৮ অপরাহ্ন
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার মামার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মামা তাজেল তালুকদারকে (৫৫) আটক করেছে পুলিশ। শিশুটির দাদা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন।

রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার নিজ বাড়ি থেকে অভিযুক্তকে আটক করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শিশুটির মা জীবিকার তাগিদে সৌদি আরবে অবস্থান করছেন। তার বাবা থাকেন ঢাকায়। ফলে শিশুটি দুই বোন ও এক ভাইয়ের সঙ্গে নানাবাড়িতে বসবাস করছিল। অভিযুক্ত ব্যক্তি শিশুটির মামা। তারা একই বাড়িতে পাশাপাশি ঘরে থাকতেন।

অভিযোগে বলা হয়েছে, শুক্রবার (২০ নভেম্বর) রাতে পা টিপে দেওয়ার কথা বলে শিশুটিকে নিজের ঘরে ডেকে নেন অভিযুক্ত। সেখানে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। পরে শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

এ ঘটনায় রোববার সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। শিশুটির দাদা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে উদ্ধার করা হয়েছে এবং তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :