তাজমহল পরিদর্শনের অনুমতি পেলেন পাকিস্তানের মন্ত্রী

আপলোড সময় : ২২-১১-২০২৬ ০১:৩০:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৬ ০১:৩০:৩৭ অপরাহ্ন
নানা জল্পনার পর অবশেষে তাজমহল পরিদর্শনের অনুমতি পেয়েছেন পাকিস্তানের জলবায়ুবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক। তবে তার দিল্লির নিজামুদ্দিন দরগায় যাওয়ার অনুরোধ গ্রহণ করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

২০২৫ সালে পেহেলগাম সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘাতের পর প্রথমবার ভারত সফর করছেন পাকিস্তানের কোনো মন্ত্রী। দিল্লিতে চলমান সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) প্রথম সভ্যতাবিষয়ক সংলাপ ফোরামে পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে ভারতে গেছেন রয়েছেন পাকিস্তানের এই মন্ত্রী। 

এর আগে এনডিটিভি সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, সফরের সময় আগ্রার ঐতিহাসিক মুঘল স্থাপত্য তাজমহল এবং দিল্লির হজরত নিজামুদ্দিন দরগাহ পরিদর্শনের অনুমতি চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী। কিন্তু এসসিও সম্মেলনের বাইরে অন্য কোনো স্থানে যাওয়ার অনুমতি দেয়নি দিল্লি। তবে নিজামুদ্দিন দরগাহতে যেতে অনুমতি না পেলেও শেষ পর্যন্ত তাজমহলে যাওয়ার অনুমতি মিলেছে পাক মন্ত্রীর।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মুসাদ্দিক মালিকের নেতৃত্বাধীন পাকিস্তানি প্রতিনিধি দল দিল্লিতে আরও কিছু স্থান পরিদর্শন করতে পারবেন, যার মধ্যে রয়েছে হুমায়ুনের সমাধি এবং দিল্লি হাট। নিজামুদ্দিন দরগা পরিদর্শনের প্রস্তাবটিতে অনুমোদন না দেয়ার কারণ হিসেবে নিরাপত্তা সংক্রান্ত ইস্যু বলে উল্লেখ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :