জনগণের ভোটে ক্ষমতায় আসার পরও সরকার সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও মন্ত্রিসভায় আওয়ামী লীগের লোকজন এবং আধিপত্যবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রাখা ব্যক্তিরা অবস্থান করছেন বলে দাবি করেছেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর আয়োজনে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।
সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ক্ষমতায় আসার পরও ন্যূনতম সন্ত্রাস নিয়ন্ত্রণ করা যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে তাকালেই বাস্তবতা বোঝা যায়। একটি জেলার সন্ত্রাসও তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না।’
মন্ত্রিসভার দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন তুলে জামায়াতের এ নেতা বলেন, ‘কাকে কোন দায়িত্ব দেওয়া হয়েছে, তা পুনর্বিবেচনা করার সময় এসেছে।’
সংবাদমাধ্যমের বরাত দিয়ে তিনি দাবি করেন, বিভিন্ন স্থানে বিএনপি নেতাদের বাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীরা আশ্রয় নিয়েছেন। বিশেষ করে রাজশাহীর বিভিন্ন বাড়িতে বিএনপি নেতাদের আশ্রয়ে আওয়ামী লীগের নেতাদের অবস্থানের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
দলীয় কর্মসূচি প্রসঙ্গে তিনি দাবি করেন, মিটিং-মিছিলে আওয়ামী লীগ থেকে আসা বিএনপির কিছু নেতাকর্মীর বক্তব্যের শেষে ভুলবশত ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার মতো ঘটনাও ঘটছে।
প্রশাসন ও রাষ্ট্রীয় কাঠামোর বিষয়ে অভিযোগ করে গোলাম পরওয়ার বলেন, ‘সচিবালয়, বিচার বিভাগ, সাংবিধানিক পদ, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আওয়ামী লীগের লোকজন বহাল রয়েছেন। এমনকি মন্ত্রিসভার ভেতরেও এমন ব্যক্তি আছেন, যাদের আধিপত্যবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘিরে ভারতের সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ভারতে কয়েক বছর অবস্থানকালে র-এর (RAW) সঙ্গে যোগাযোগ করে তিনি কী পরিমাণ প্রশিক্ষণ নিয়েছেন এবং তা এখন কীভাবে কাজে লাগাচ্ছেন। এসব বিষয়ে ভারতীয় গণমাধ্যমে আলোচনা হচ্ছে। প্রধানমন্ত্রীর এসব খবরাখবর রাখা উচিত।’
তবে বর্তমান সরকার ব্যর্থ হোক, এমনটি চান না জানিয়ে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, ‘আমরা চাই না, সরকার ব্যর্থ হোক। আমরা সরকারকে পদত্যাগ করতে বলিনি।’
আধিপত্যবাদবিরোধী, ফ্যাসিবাদবিরোধী ও দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ দেখার আকাঙ্ক্ষা ব্যক্ত করে তিনি বলেন, ‘২৪-এর জুলাইয়ের গণআন্দোলনে রাজপথের সংগ্রামের মধ্য দিয়ে যে ঐক্য গড়ে উঠেছিল, বিদ্যমান রাষ্ট্রকাঠামো ভেঙে নতুন রাষ্ট্রকাঠামো গড়তেই মানুষ রক্ত দিয়েছে। সেই ঐক্যের মূলমন্ত্র ছিল ‘জুলাই সনদ’। অথচ বর্তমান সরকার সেই জুলাই সনদকে অগ্রাহ্য করছে।’
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে