দীর্ঘদিন ধরে অযত্ন, অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে সাতক্ষীরার শ্যামনগরের দেড়’শ বছরের ঐতিহ্যবাহী নকিপুর জমিদার বাড়ি। দ্রুত সংরক্ষণের উদ্যোগ না নিলে দেড়শতবর্ষী এ স্থাপনাটি স্থায়ীভাবে হারিয়ে যাওয়ার শঙ্কা করছেন স্থানীয়রা।
যদিও সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে লিখিতভাবে জানানোর পর ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক কাউসার আজিজ ।
একসময় এ জমিদার বাড়িটি ছিল তিনতলা বিশিষ্ট সৌন্দর্যমণ্ডিত এক বিশাল প্রাসাদ। সারি সারি স্তম্ভ, খিলান আর কারুকাজে সাজানো ভবন। সামনে বিস্তীর্ণ মাঠ, পাশে বড় পুকুর, পাকা ঘাট, নহবতখানা আর জোড়া শিবমন্দির। জমিদারি ঐশ্বর্যের সেই স্মৃতি আজ ধ্বংসের পথে। ছাদের বড় অংশ এরইমধ্যে ধসে পড়েছে।
দেয়ালের পলেস্তারা খসে বেরিয়ে এসেছে সুন্দর কারুকার্য খচিত ইট। কোথাও আগাছার আড়ালে হারিয়ে গেছে স্থাপনার চিহ্ন। ২শ’ ১২ ফুট দীর্ঘ এ ভবনের চারপাশ এখন কলাগাছ, ঘাস আর আগাছায় ছেয়ে গেছে।
জানা যায়, ১৮৮৮ সালে জমিদার হরিচরণ রায় চৌধুরী তাঁর ঐশ্বর্য আর রুচিবোধের অনন্য নিদর্শন হিসেবে গড়ে তোলেন ইংরেজি ‘এল’ প্যাটার্নে নির্মিত ৪১ কক্ষবিশিষ্ট এ তিনতলা ভবনটি। শ্যামনগর থানার সদর থেকে মাত্র দুই কিলোমিটার দূরত্বে অবস্থিত এ জমিদার বাড়ি ছিল একসময় স্থানীয় জনজীবনের কেন্দ্রস্থল। আর সাতক্ষীরা জেলা শহর থেকে প্রায় ৭২ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এ বাড়িটির অবস্থান ভৌগলিকভাবেও খুব তাৎপর্যপূর্ণ।
এ জমিদার বাড়িটি নির্মিত হয়েছিল প্রায় ১২ বিঘা জমির ওপর। এর মধ্যে মূল প্রাসাদটি নির্মিত হয় সাড়ে তিন বিঘা জমিতে, যা দেড় হাত প্রস্থের শক্ত প্রাচীর দিয়ে ঘেরা ছিল।
প্রবেশপথে ছিল এক বিশাল সিংহদ্বার। কিছুটা সামনে বিশাল পুকুরে শান বাঁধানো ঘাট। পুকুরটিতে সারাবছর পানিতে পরিপূর্ণ থাকতো এমনকি গ্রীষ্মকালেও পানি শুকাত না।
পুকুরঘাটের পাশেই দাঁড়িয়ে ছিল ৩৬ ইঞ্চি সিঁড়ির একটি নহবতখানা, যার ৮টি স্তম্ভ আজও ঠাঁই দাঁড়িয়ে অতীতকে স্মরণ করিয়ে দিচ্ছে।
ভবনের দৈর্ঘ্য ২শ’ ১০ ফুট এবং প্রস্থ ৩৭ ফুট। নিচতলায় ছিল অফিস কক্ষ, পূজার ঘরসহ ১৭টি কক্ষ এবং উপরতলায় ছিল আরও ৫টি কক্ষ। প্রতিটি কক্ষ ছিল কাঠের শৈল্পিক আসবাব, কার্পেট ও চন্দন কাঠের পালঙ্ক দিয়ে সুসজ্জিত। দরজা-জানালা ছিল শাল, সেগুন কাঠ এবং লোহার তৈরি। ছাদগুলো ছিল ১০ ইঞ্চি পুরু চুন-সুরকির।
এ স্থাপনার অলিন্দ, খিলান, কলাম ও পেডিমেন্টে স্পষ্ট ছাপ আছে ব্রিটিশ ঔপনিবেশিক স্থাপত্যের। প্রতিটি প্রবেশপথ ছিল ২০ ফুট অন্তর, ৪টি গেট দিয়ে প্রবেশের সুযোগ থাকায় বাড়িটি ছিল সুবিন্যস্ত ও সুরক্ষিত।
জমিদার হরিচরণ রায় ছিলেন একাধারে জনহিতৈষী ও প্রতাপশালী শাসক। তাঁর আমলে শ্যামনগর তথা সাতক্ষীরার বিভিন্ন এলাকায় জনকল্যাণমূলক বহু কাজ সম্পন্ন হয়। তিনি ১৮৯৯ খ্রিস্টাব্দে নির্মাণ করেন নকিপুর মাইনর স্কুলটি। যেটি বর্তমানে নকিপুর সরকারি হরিচরন পাইলট মাধ্যমিক বিদ্যালয় নামে খ্যাত।
লোককথা অনুযায়ী শোনা যায়, তাঁর মা নিস্তারিণী রায় ঘুমের মধ্যে স্বপ্ন যোগে গুপ্তধনের অবস্থান পান, আর এ থেকেই নাকি হরিচরণ বিপুল সম্পদের মালিক হন এবং সূর্যাস্ত আইন প্রয়োগ করে তিনি বহু জমি কিনে স্বতন্ত্র জমিদারিতে পরিণত হন।
জমিদার হরিচরণ ১৯১৫ সালে মৃত্যুবরণ করেন। তারপর তার জমিদারীর ভার পড়ে দুই ছেলের ওপর। তারাও বজায় রাখেন বংশের আভিজাত্য। এরপর তাঁর দুই ছেলে ১৯৩৭ ও ১৯৪৯ সালে মারা যান।
১৯৫০ সালে জমিদারি প্রথা বিলুপ্ত হলে হরিচরণ রায়ের উত্তরাধিকারীরা আর্থিক সংকটে পড়েন। ১৯৭১ সালে পরিবারের সর্বশেষ উত্তরাধিকারীরা কলকাতায় চলে গেলে বাড়িটি অযত্নে পড়ে থাকে। রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে ধ্বংস হতে থাকে ঐতিহ্যবাহী নকিপুর জমিদার বাড়ি।
একসময়ের মূল্যবান সামগ্রীও চুরি ও লুটপাট হয়। তারপর থেকেই বাড়িটি অবহেলা আর লুটতরাজের শিকার হতে থাকে। মূল্যবান সব আসবাব ও স্থাপত্য উপকরণ চলে যায় চোর ও লুটেরাদের হাতে। বর্তমানে জমিদার বাড়ির অধিকাংশ কক্ষ ধ্বংসপ্রাপ্ত। দেয়ালের চুন-সুরকি খসে পড়ছে, ছাদে ফাটল ধরেছে, আর গাছ-লতাপাতা জড়িয়ে ধরেছে পুরো কাঠামোকে। এককালে জমিদার পরিবারের দুর্গাপূজার আয়োজনের জন্য নির্মিত বিশেষ পাকা প্যান্ডেলটিও আজ শুধুই স্মৃতি।
স্থানীয় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী বলেন, জমিদার হরিচরণ রায় চৌধুরীর পূর্ব পুরুষদের বাস ছিল ভারতের মুর্শিদাবাদ জেলায়। সেখান থেকে তারা আসেন শ্যামনগর উপজেলার বেলেডাঙ্গা চৌধুরী আটি নামক স্থানে। তখন তাদের মাত্র ১৮ বিঘা জমি ছিল। তার বাবা পীরে নাথ চৌধুরী ও তার ঠাকুর দা ছিল হরপ্রসাদ রায় চৌধুরী।
পীরে নাথ চৌধুরী নকিপুরে এ জমি কেনেন। জমিদার হরিচরণ রায় চৌধুরীর এখানেই জন্ম গ্রহণ করে। ১৮৮৫ সালে তারা সূর্যাস্ত আইনে এখানে দুই লাখ একর জমি কেনেন। যা ভারত ও বাংলাদেশের বিভিন্ন এলাকা জুড়ে।
হরিচরণ রায় চৌধুরীর দুই ছেলে রায় সতীন্দ্র নাথ চৌধুরী ও যতীন্দ্র নাথ চৌধুরী। দেশ বিভাগের আগেই তারা এখান থেকে চলে যায়। এরপর তারা ভারতের ভবানীপুর ও টালিগঞ্জে তারা দুটি বাড়ি নির্মাণ করেন।
নকিপুর হরিচরণ পাইলট স্কুলটি ১৮৯৯ সালে জমিদাররা প্রতিষ্ঠা করেন। এ স্কুলের শতবর্ষী পূর্তি অনুষ্ঠানে ২০০০ সালে জমিদার বাবুর বংশধর রায় বিবনন্দ চৌধুরী এবং জমিদারদের মেয়ে প্রখ্যাত সুরকার পুলক বন্দোপদ্যায়ের স্ত্রী ও তার ছেলে এখানে এসছিলেন। পুলক বন্দোপদ্যায়ের স্ত্রী এ সময় তিনি এ বাড়ির স্মৃতিচারণ করে বলেছিলেন, তিনি এখানে কোন ঘরে থাকতেন। পুকুরপাড়ে কোথায় বসতেন। তারা তাদের পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পত্তি দেখে খুশি হয়েছিলেন।
তিনি আরো বলেন, ১৯৮৮ সালে এ জমিদার বাড়িটি আমি নিজেই দেখেছি। তখনও এই বাড়িটি বসবাসের উপযুক্ত ছিল। ডানপাশের ভবনে এখানে সিএ রেভিনিউ এর অফিস ছিল।
এই দোতলায় রেভিনিউ অফিসারের ফ্যামিলিসহ বসবাস করতেন। তিনতলা এই ভবনটিতে (৩৪+৭) মোট ৪১টি কক্ষ ছিল। ওই সময়ও যদি বাড়িটি সংস্কার করা যেতে, তাহলে তখন অনেক কিছুই ভালো পাওয়া যেতো এ ভবনের। তিনি এসময় জমিদারের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য বাড়িটি সংস্করে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
স্থানীয় বাসিন্দা রাজেন্দ্র মন্ডল বলেন, আমার বাবা ও ঠাকুরদাদারা বলে গেছেন, এখানে একটি পীরের থান (নহবতখানা) ছিল। জমিদার হরিচরণ রায় চৌধুরী এখানে বসে পূজা অর্চনা করতেন। এটি আমরা সবার কাছ থেকে চাঁদা নিয়ে জমিদারের স্মৃতিচিহ্নটা ধরে রেখেছি।
জমিদার বাড়ির প্রতিবেশী কৃষক শেখ সিরাজুল ইসলাম জানান, জমিদার বাড়ির দক্ষিণ পাশে দুটি শিবমন্দির রয়েছে যা এক তলা বিশিষ্ট। তার দক্ষিণ ধারে রয়েছে আলীর থান বলে একজন মুসলমান, সে ওখানে বসতো, তার থান ওখানে রয়েছে। এখন যারা জমিদার বাড়িতে রয়েছেন, তার খাস জমির উপর বসবাস করছেন।
স্থানীয় বাসিন্দা মাসুম বিল্লাল জানান, ছোট বেলা থেকে এখানে বড় হয়েছি। আরো ১০ থেকে ১৫ বছর আগে সরকার যদি এ জায়গাটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতো তাহলে অনেক ভালো হতো। এ জমিদার বাড়িটি গাছপালায় ভরে গেছে, চারিদিকে নোংরা পরিবেশ হয়ে গেছে। ফাতেমা ও আনোয়ারা নামে দুই মহিলা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন। তাদের বাড়ি-ঘর কোন কিছুই নেই।
জমিদারবাড়িতে বসবাসকারী আনোয়ারা খাতুন জানান, অনেক ছোট বেলা থেকে তিনি এখানে বসবাস করছেন।
তার মা সিও সাহেবের বাসায় রান্না করতেন। এখানে ১শ’ রুম দেখেছেন। এলাকার লোকজন এ বিল্ডিং ভেঙে ফেলেছেন। এখানে এখন কষ্টে জীবন যাপন করছেন বলে জানান তিনি।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনকবলেন, শ্যামনগর ঐতিহাসিকভাবে অনেক সমৃদ্ধ। এখানে সুন্দরবনসহ প্রত্নতাত্বিক নিদর্শনও রয়েছে। তার মধ্যে নকিপুর জমিদার বাড়ি একটি উল্লেখযোগ্য প্রত্নতাত্বিক নিদর্শন। এ নিদর্শন সঠিকভাবে সংরক্ষণের লক্ষ্যে আমরা মিনিস্ট্রিতে এ স্থাপনার বিভিন্ন তথ্য পাঠিয়েছি। উর্দ্ধতন কতৃপক্ষের নির্দেশনা সাপেক্ষে সংরক্ষণের ক্ষেত্রে আমরা পদক্ষেপ গ্রহণ করে থাকি।
সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, সাতক্ষীরা জেলায় যে সমস্ত প্রত্নতাত্বিক সম্পদ রয়েছে, তার মধ্যে শ্যামনগর উপজেলার নকিপুর জমিদার বাড়িটি অন্যতম। সেটির ঐতিহ্যকে ধরে রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর বরাবর পত্র প্রেরণ করা হয়েছে।
ইতোমধ্যে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর থেকে পজেটিভ সাড়াও পাওয়া গেছে। দ্রুত সময়ের মধ্যে এ সম্পত্তি সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন