​হঠাৎ দিল্লি সফরে পাকিস্তানি মন্ত্রী—নেপথ্যে কী?

আপলোড সময় : ২০-১১-২০২৬ ০৫:৪৯:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১১-২০২৬ ০৫:৫৬:৫৪ অপরাহ্ন
২০২৫ সালের মে মাসের চার দিনের যুদ্ধের পর প্রথমবারের মতো কোনো পাকিস্তানি কেন্দ্রীয় মন্ত্রী ভারত সফরে গেলেন। পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক শুক্রবার (২০ নভেম্বর) নয়াদিল্লিতে পৌঁছেছেন।

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) প্রথম সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরামে অংশ নিতে এই সফর হলেও কোনো দ্বিপক্ষীয় বৈঠকের ঘোষণা নেই। উভয় দেশই একে এসসিওর নিয়মিত কর্মকাণ্ড বলে উল্লেখ করেছে। পেহেলগাম হামলার পর থেকে দুই দেশের সম্পর্কে শীতলতা চলছে এবং সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ নানা টানাপোড়েন বিদ্যমান। তবুও এই সফর আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠেয় এসসিও শীর্ষ সম্মেলনের প্রেক্ষাপটে সম্ভাব্য যোগাযোগের প্রশ্ন জাগিয়েছে।

প্রতিনিধি হিসেবে মালিককে পাঠানোর সিদ্ধান্তকে বিশ্লেষকেরা পাকিস্তানের নিজস্ব কৌশল হিসেবে দেখছেন, যা দিয়ে ইসলামাবাদ ভারতের নির্ধারিত কাঠামোয় না জড়িয়ে এসসিওর সক্রিয় সদস্য হিসেবে নিজের অবস্থান তুলে ধরতে চাইছে। অন্যদিকে নয়াদিল্লি স্পষ্ট করেছে, আয়োজক হিসেবে রীতি মেনেই সব সদস্য দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং পাকিস্তান নীতিতে কোনো পরিবর্তন আসেনি।

সন্ত্রাসবাদের সমাধান না হওয়া পর্যন্ত দ্বিপক্ষীয় আলোচনায় এগোনোর বিষয়ে ভারতের অনড় অবস্থান এবং অতীতের এসসিও বৈঠকগুলোর সীমিত ফলাফল বিবেচনায় বিশ্লেষকেরা বড় কোনো অগ্রগতির বিষয়ে সতর্ক রয়েছেন।

সূত্র: আল-জাজিরা

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :