বিশ্বের পাঁচটি বিজয়ী মসজিদ স্থাপত্য প্রকল্পের একটিতে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ফরিদপুরের আলফাডাঙ্গা মসজিদ। সৌদি আরবভিত্তিক আবদুল লতিফ আল-ফাউজান মসজিদ স্থাপত্য পুরস্কারের পঞ্চম আসরে নির্বাচিত হয়েছে মসজিদটি। ২০২৩-২০২৬ মেয়াদের এই আসরে বাংলাদেশ ছাড়াও যুক্তরাজ্য, ওমান, নাইজার ও ইন্দোনেশিয়ার একটি করে প্রকল্প পুরস্কার পেয়েছে।
গত ১৮ নভেম্বর বিজয়ী মসজিদগুলোর নাম ঘোষণা করা হয়। সমসাময়িক মসজিদ স্থাপত্যের স্বীকৃতি দিতে ২০১১ সালে এই আন্তর্জাতিক পুরস্কার চালু হয়। পরিবর্তিত সামাজিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ইসলামি স্থাপত্যের ঐতিহ্য ও মূলনীতি সংরক্ষণে ভূমিকা রাখাই এ পুরস্কারের অন্যতম লক্ষ্য।
পুরস্কারজয়ী পাঁচ প্রকল্প
১. আলফাডাঙ্গা মসজিদ, বাংলাদেশ
ফরিদপুরের আলফাডাঙ্গা মসজিদের নকশা করেছে বাংলাদেশি স্থাপত্য প্রতিষ্ঠান ‘মেরিনা তাবাসসুম আর্কিটেক্টস’। মসজিদটি একটি ঐতিহাসিক পারিবারিক স্থানের পুনর্বিকাশ প্রকল্পের অংশ হিসেবে নকশা করা হয়েছে।
এর ভারবহনকারী কাঠামো তৈরি হয়েছে ইট দিয়ে। দেয়ালের বিভিন্ন খোলা অংশ দিয়ে প্রাকৃতিক আলো নামাজের স্থানে প্রবেশ করে। মসজিদটি উন্মুক্ত প্যাভিলিয়নের আদলে তৈরি হওয়ায় ভেতর থেকে আশপাশের সবুজ প্রকৃতির সঙ্গে দৃষ্টিগত সংযোগ বজায় থাকে। সামনের খোলা চত্বর স্থানীয় মানুষের একত্র হওয়া ও সামাজিক যোগাযোগের জন্য বাড়তি জায়গা তৈরি করেছে।
২. ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদ, যুক্তরাজ্য
মসজিদটির নকশা করেছে ব্রিটিশ স্থাপত্য প্রতিষ্ঠান ‘মার্কস বারফিল্ড আর্কিটেক্টস’। এতে আধুনিক নকশার সঙ্গে ইসলামি ও ইংরেজ স্থাপত্য ঐতিহ্যের সমন্বয় ঘটানো হয়েছে।
এর অন্যতম বৈশিষ্ট্য গাছের মতো দেখতে কাঠের কাঠামো। এটি ছাদের ভার বহনের পাশাপাশি মসজিদের ভেতরের স্থান বিন্যাসেও ভূমিকা রেখেছে। ভবনের বিভিন্ন অংশ দিয়ে প্রাকৃতিক আলো প্রবেশ করে। কাঠের ব্যবহার এবং আশপাশের পরিবেশের সঙ্গে স্থাপনাটির সামঞ্জস্যও বিশেষভাবে তুলে ধরা হয়েছে।
৩. বাব আল সালাম মসজিদ, ওমান
ওমানের মাসকাটভিত্তিক স্থাপত্য প্রতিষ্ঠান ‘আল-তাকাদ্দুম অফিস’ মসজিদটির নকশা করেছে। এতে ঐতিহ্যবাহী ওমানি স্থাপত্যের সরলতার সঙ্গে আধুনিক নকশার সমন্বয় করা হয়েছে।
মসজিদটির উন্মুক্ত জায়গা ও প্রাকৃতিক আলোর ব্যবহার ইবাদতের জন্য মনোরম পরিবেশ তৈরি করেছে। নির্মাণে স্থানীয় উপকরণ ও টেকসই পদ্ধতির ব্যবহার স্থাপনাটিকে স্থানীয় সংস্কৃতি ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করেছে। ধর্মীয় উপাসনার পাশাপাশি এটি স্থানীয় মানুষের মিলনস্থল হিসেবেও কাজ করছে।
৪. হিকমা কমিউনিটি কমপ্লেক্স, নাইজার
নাইজারের এই প্রকল্পটি যৌথভাবে নকশা করেছে ‘মারিয়াম ইসুফু আর্কিটেক্টস’ ও ‘স্টুডিও চাহার’। এতে একটি মসজিদ ও একটি গ্রন্থাগার রয়েছে। ইসলামে জ্ঞানচর্চার গুরুত্বকে সামনে রেখে ধর্মীয় ও সামাজিক কার্যক্রমের সমন্বয়ে কমপ্লেক্সটি তৈরি করা হয়েছে।
নির্মাণে ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলী ও স্থানীয় পদ্ধতি অনুসরণ করা হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে সংকুচিত মাটির ইট। ফলে স্থাপনাটি স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়েছে। এখানে ইবাদত, শিক্ষা ও সামাজিক যোগাযোগের সুযোগ রয়েছে।
৫. নুরুল ইয়াকিন মসজিদ, ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ার স্থপতি ডেভ অরল্যান্ডো ও ফুন্ডি গুনাওয়ান মসজিদটির নকশা করেছেন। এতে সরলতা, ব্যবহারিক সুবিধা এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যকে গুরুত্ব দেওয়া হয়েছে।
মসজিদটির চারপাশে পানি থাকায় দূর থেকে একে ভাসমান স্থাপনার মতো দেখায়। কংক্রিট ও ইট দিয়ে নির্মিত মসজিদটির মেঝেতে ব্যবহার করা হয়েছে নীল রঙের টেরাজো। প্রাকৃতিক আলো ও বাতাস চলাচলের ব্যবস্থার পাশাপাশি এতে সূক্ষ্ম ইসলামি অলংকরণও রয়েছে।
কীভাবে দেওয়া হয় এই পুরস্কার?
আবদুল লতিফ আল-ফাউজান মসজিদ স্থাপত্য পুরস্কারের পঞ্চম আসরের প্রতিপাদ্য ছিল ‘দ্য লিভিং মস্ক’ বা ‘জীবন্ত মসজিদ’। এই ধারণার মূল লক্ষ্য হলো মসজিদকে ইবাদতের পাশাপাশি শিক্ষা, সামাজিক যোগাযোগ, সাংস্কৃতিক পরিচয় ও জনজীবনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে তুলে ধরা।
স্থাপত্য, শিল্পকলা ও মানবিক বিদ্যার পাঁচজন বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক জুরি বোর্ড বিশ্বের দুই শতাধিক মনোনীত মসজিদ পর্যালোচনা করে বিজয়ী প্রকল্প নির্বাচন করে। মূল্যায়নে পাঁচটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়। সেগুলো হলো সৌন্দর্য, পরিবেশগত স্থায়িত্ব, প্রযুক্তি, সামাজিক সংযোগ এবং অর্থনৈতিক দক্ষতা।
এ ছাড়া সৌদি আরবের ‘মোহাম্মদ বিন সালমান ঐতিহাসিক মসজিদ উন্নয়ন প্রকল্প’ এবং আলজেরিয়ার ‘গ্রেট মস্ক অব আলজিয়ার্স’ বিশেষ স্বীকৃতি পেয়েছে। স্থাপত্য ও ঐতিহ্য সংরক্ষণে অবদানের জন্য প্রকল্প দুটিকে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন