বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সুন্দরবন উপকূলীয় এলাকায় টানা বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। বৈরী আবহাওয়ার কারণে বন্দরের বহির্নোঙরে অবস্থানরত জাহাজের পণ্য খালাস কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি মোংলা বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস।
বুধবার (১৮ নভেম্বর) ভোর থেকে শুক্রবার (২০ নভেম্বর) দুপুর পর্যন্ত টানা তিন দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি থেমে থেমে ও মুষলধারে বৃষ্টি অব্যাহত রয়েছে; দেখা মেলেনি সূর্যের। বৈরী এই আবহাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন উপকূলের জেলে ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, বর্তমানে খাদ্যশস্য ও সারবাহীসহ মোট ১৩টি বাণিজ্যিক জাহাজ পণ্য খালাসের জন্য মোংলা বন্দরের হারবাড়িয়া ও বহির্নোঙরে অবস্থান করছে। এর মধ্যে সাতটি জাহাজে গম ও সার রয়েছে। বৃষ্টির পানিতে ভিজে গমে পচন ধরা এবং সার গলে যাওয়ার আশঙ্কায় বৈরী আবহাওয়ার শুরু থেকেই এই সাতটি জাহাজের পণ্য খালাস কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। লাগাতার বর্ষণের কারণে এখন পণ্যবোঝাই সব বাণিজ্যিক জাহাজের কাজই বন্ধ রাখতে হচ্ছে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের সরাসরি বড় কোনো প্রভাব মোংলা বন্দরে পড়ার আশঙ্কা না থাকলেও বাতাসের তীব্রতা ও আবহাওয়ার গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে বহির্নোঙরে গম ও সারের জাহাজসহ অন্যান্য জাহাজের কাজ বন্ধ থাকলেও বন্দরের জেটি এলাকায় সাধারণ পণ্য খালাস, বোঝাই ও পরিবহনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
এদিকে টানা বর্ষণ ও দুপুরের জোয়ারের প্রভাবে মোংলা বন্দরের পশুর নদীতে স্বাভাবিকের চেয়ে পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। বৃষ্টির পানি নিষ্কাশন হতে না পারায় পৌর ও উপজেলা এলাকার বেশ কিছু নিচু স্থান ও বসতঘরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন ও যান চলাচল।
টানা বৃষ্টির কারণে ঘর থেকে বের হতে না পেরে চরম দুশ্চিন্তা ও অর্ধাহারে দিন কাটাচ্ছেন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। এছাড়া পানি আরও বাড়লে উপকূলীয় এলাকার অসংখ্য চিংড়ি ঘের ও পুকুর তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় চাষিরা।
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল হয়ে উঠেছে। সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকায় বইছে দমকা ও ঝড়ো হাওয়া। উত্তাল সাগর ও মুষলধারে বৃষ্টির কারণে মাছ ধরতে না পেরে শয়ে শয়ে জেলে জাল ও নৌকা নিয়ে সুন্দরবনের অভ্যন্তরের বিভিন্ন নিরাপদ খালে আশ্রয় নিয়েছেন। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের সাগরে না যাওয়ার পরামর্শ দিয়েছে বন বিভাগ ও আবহাওয়া অফিস।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন