​ইতিহাস সৃষ্টি করে দৃষ্টিহীন ব্যক্তির মাউন্ট এভারেস্ট জয়

আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০২:৪৩:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০২:৪৫:৫৯ অপরাহ্ন
প্রথম দৃষ্টিহীন হিসেবে এভারেস্ট জয় করলেন সৌদি নাগরিক হিসাবে রাশাদ নাকিব। তীব্র শীতের মধ্যে পাহাড়ি জনপদ, পাথুরে ও বরফাচ্ছাদিত দুর্গম পথ পাড়ি দিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মাউন্ট এভারেস্ট বেজ ক্যাম্পে পৌঁছান তিনি।

চোখের আলো না থাকলেও অদম্য ইচ্ছাশক্তির জোরে হিমালয়ের বুকে নতুন ইতিহাস গড়েছেন সৌদি আরবের নাগরিক রাশাদ নাকিব। আরেক সৌদি অভিযাত্রী বদর আল-শাইবানির সঙ্গে ৯ দিন দুর্গম পথ পাড়ি দিয়ে নেপালের মাউন্ট এভারেস্ট বেজ ক্যাম্পে পৌঁছে তিনি এই বিরল মাইলফলক অর্জন করেন।

কঠিন এই যাত্রাপথে এগুতে নাকিব ভরসা রেখেছিলেন ট্রেকিং পোল, নিজের স্পর্শানুভূতি এবং সহযাত্রীদের মৌখিক নির্দেশনার ওপর। আর পেশাদার গাইডদের সঙ্গে নিয়ে পুরো অভিযানের নেতৃত্ব দেন আল-শাইবানি, যিনি এর আগেও মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন।

ইনস্টাগ্রামে এক পোস্টে আল-শাইবানি জানিয়েছেন, প্রতিনিয়ত বদলে যাওয়া দুর্গম পথ পাড়ি দিতে তিনি কীভাবে নাকিবকে দিকনির্দেশনা দিয়েছিলেন।

তিনি লিখেছেন, “পথের ধরন বদলে গেলে বা সামনে কোনো উঁচু ঢাল থাকলে আমি তাকে বলে দিতাম। তিনি আমার কণ্ঠ এবং পাথরের ওপর বুটের শব্দ মনোযোগ দিয়ে শুনতেন। তিনি তার হাতের লাঠি (পোল) এবং পায়ের নিচের মাটি স্পর্শ করে পথের অবস্থা অনুভব করতেন।”

আল-শাইবানি বলেন, নকিবের সঙ্গী হয়ে এই অভিযানে অংশ নেওয়ার পর অভিযাত্রা এবং প্রতিবন্ধী মানুষদের অভিজ্ঞতাকে তিনি এক নতুন দৃষ্টিতে দেখতে শিখেছেন।

নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, “আমি আগেও এভারেস্টের চূড়ায় দাঁড়িয়েছি। কিন্তু নাকিবের সঙ্গে সেখানে দাঁড়ানোর অনুভূতি ছিল সম্পূর্ণ আলাদা। এই মুহূর্তটি আমার হৃদয়ে এক বিশেষ জায়গা করে নিয়েছে।”

তিনি আরও বলেন, এই অভিযান সফল হওয়ার পেছনে নাকিবের নিয়মানুবর্তিতা ও অদম্য দৃঢ়সংকল্পকে কৃতিত্ব দিয়ে, প্রতিবন্ধী মানুষদের কঠিন ও রোমাঞ্চকর অভিযানে অংশ নিতে উৎসাহিত করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।

এই অভিযানকে এক অসাধারণ অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করে নাকিব বলেন, দুর্গম পথ এবং অনেক উচ্চতার পরও গাইডদের ওপর আস্থা থাকায় তিনি প্রতিটি পদক্ষেপে মনোযোগ ধরে রাখতে পেরেছিলেন। তার আশা, এই সাফল্য অন্য তরুণদেরও শারীরিক প্রতিবন্ধকতা জয় করে নিজেদের লক্ষ্যে এগিয়ে যেতে উৎসাহিত করবে।

এই অভিযান এবং এর মানবিক দিকগুলো তুলে ধরতে একটি প্রামাণ্যচিত্র নির্মাণের কাজ চলছে| এই প্রামাণ্যচিত্র ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :