​রাজধানীতে ফ্লাটে গ্যাস বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের দগ্ধ চার

আপলোড সময় : ১৯-১১-২০২৬ ১১:৩২:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৬ ১১:৩৩:৫৩ পূর্বাহ্ন
রাজধানীর কাঁঠালবাগান বাজার এলাকায় একটি ১০ তলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ফ্ল্যাটটির গ্যাসের লাইন খোলা থাকায় ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। পরে সেই জমে থাকা গ্যাস থেকে হঠাৎ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন এবং সকাল সাড়ে ৮টার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন।

তবে তাৎক্ষণিকভাবে দগ্ধ ব্যক্তিদের নাম-পরিচয় এবং তাঁদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :