পুলিশ লাইনের সামনের সড়কে থানার ‘পিকআপ ভ্যান’ রেখে হোটেলে ভাত খাচ্ছিলেন কয়েকজন পুলিশ সদস্য। ফিরে এসে দেখেন তাদের গাড়িটি আর নেই। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি গাড়িতে উঠে দ্রুত সেটি নিয়ে লাপাত্তা হয়ে যান।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে ঘটেছে এমন ঘটনা।
পুলিশের গাড়ি প্রকাশ্য দিবালোকে চুরির ঘটনায় নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চুরি যাওয়া পিকআপ উদ্ধারে ইতোমধ্যে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ ।
পুলিশ সূত্র বলছে , হালিশহর থানার পুরোনো সিঙ্গেল ডেকার একটি পিকআপ ভ্যান নিয়ে টহল ডিউটিতে বের হয়েছিলেন তিন পুলিশ সদস্য। একপর্যায়ে তারা দুপুরের খাবার খেতে একটি হোটেলে যান। এ সময় পিকআপটি পুলিশ লাইনের সড়কের পাশে রেখে যান তারা। পুলিশের ধারণা, সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে গাড়িটি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্ত।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি পিকআপে উঠে দ্রুত সেটি চালিয়ে নিয়ে যাচ্ছেন। ঘটনার পরপরই গাড়িটি উদ্ধারে বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, একজন ব্যক্তি গাড়িতে উঠে সেটি নিয়ে দ্রুত পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তার এবং গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।
হালিশহর থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে