নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর পদত্যাগের গুঞ্জন মিথ্যা ও অপপ্রচার।
সম্প্রতি তাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে ছড়িয়ে পড়া পদত্যাগের তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানায় বিএনপি। এমপি বরকত উল্লাহ বুলু বর্তমানে চিকিৎসার জন্য থাইল্যান্ডে আছেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বুধবার (১৮ নভেম্বর) গণমাধ্যমকে জানিয়েছেন, বরকত উল্লাহ বুলু গত প্রায় এক মাস বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং এভারকেয়ার হাসপাতাল হয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে গিয়েছেন।
চিকিৎসকদের পরামর্শে বুধবার সকালে তিনি থাইল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে সাবেক শিক্ষামন্ত্রী ও দলের ভাইস চেয়ারম্যান ডক্টর ওসমান ফারুক এমপি পদত্যাগ করেছেন। এ বিষয়ে শায়রুল কবির খান জানিয়েছেন, তিনি এবং তার সহধর্মিণী দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। মূলত শারীরিক অসুস্থতার কারণেই তিনি পদত্যাগ করেছেন।
ওসমান ফারুকের পদত্যাগের পরই বিএনপির আরও কয়েকজন নেতার পদত্যাগের গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। স্বার্থান্বেষী মহল এমনটি করছে বলে বিএনপি সূত্র জানিয়েছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে