শুধু পর্যাপ্ত সময় ঘুমালেই চলবে না, প্রতিদিন ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠার সময়ও রাখতে হবে নির্দিষ্ট। ঘুমের সময় এবং দৈর্ঘ্যে নিয়মিত পরিবর্তন হলে বাড়তে পারে হৃদ্রোগ, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি। নতুন এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
বিশেষজ্ঞরা সুস্থ থাকতে প্রতিদিন পর্যাপ্ত ঘুমের পরামর্শ দিয়ে থাকেন। তবে নতুন গবেষণাটি বলছে, ঘুমের পরিমাণের পাশাপাশি নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার অভ্যাসও হৃদ্যন্ত্রের সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্রের আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের (এএইচএ) ২০২৬ সালের বৈজ্ঞানিক সম্মেলনে উপস্থাপনের জন্য পরিচালিত গবেষণাটিতে ১০ হাজার ৩৬২ জন প্রাপ্তবয়স্কের ঘুমের তথ্য বিশ্লেষণ করেন গবেষকরা।
অংশগ্রহণকারীরা প্রায় ছয় মাস শরীরে বিশেষ ট্র্যাকিং ডিভাইস ব্যবহার করে ঘুমের তথ্য সংগ্রহ করেন। সব মিলিয়ে বিশ্লেষণ করা হয় ১০ লাখের বেশি রাতের ঘুমের তথ্য।
গবেষণায় দেখা গেছে, প্রতিদিন ঘুমাতে যাওয়ার সময়ের বড় ধরনের পরিবর্তনের সাথে হৃদ্রোগ, হার্ট অ্যাটাক, স্ট্রোক ও হার্ট ফেইলিউরের ঝুঁকি বৃদ্ধির সম্পর্ক রয়েছে। ঘুমানোর সময়ের অনিয়মে এসব গুরুতর হৃদ্রোগের ঝুঁকি ২০ থেকে ২৩ শতাংশ বেশি হতে পারে।
এ ছাড়া প্রতি রাতে ঘুমের দৈর্ঘ্যের তারতম্য ২৯ মিনিট বাড়লে সম্মিলিত হৃদ্রোগের ঝুঁকি বেড়েছে ২৪ শতাংশ। হৃদ্যন্ত্রের পেশিসংক্রান্ত রোগের ঝুঁকি বেড়েছে ২৯ শতাংশ এবং হার্ট ফেইলিউরের ঝুঁকি ২০ শতাংশ।
গবেষণাটির প্রধান গবেষক নগুয়েন মিন তুয়ান ভিয়েত বলেন, সাধারণত প্রতিদিন আট ঘণ্টা ঘুমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। তবে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া, ঘুম থেকে ওঠা এবং ঘুমের ধারাবাহিকতা বজায় রাখাও হৃদ্যন্ত্র ও রক্তনালির সুরক্ষায় ভূমিকা রাখতে পারে।
তিনি জানান, সপ্তাহের ছুটির দিনে দেরিতে ঘুমাতে যাওয়া কিংবা পালাক্রমে কাজ করার কারণে অনেকের ঘুমের সময়সূচিতে পরিবর্তন আসে। এ ধরনের অনিয়ম হৃদ্স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
তবে গবেষকেরা ফলাফলগুলো সতর্কতার সাথে বিবেচনার পরামর্শ দিয়েছেন। কারণ, এটি একটি পর্যবেক্ষণভিত্তিক গবেষণা। তাই ঘুমের অনিয়মই সরাসরি হৃদ্রোগের কারণ, এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।
এ ছাড়া গবেষণাটি এখনো পূর্ণাঙ্গ পিয়ার-রিভিউ প্রক্রিয়া শেষে কোনো বৈজ্ঞানিক সাময়িকীতে প্রকাশিত হয়নি। ফলে গবেষণার ফলাফলগুলোকে আপাতত প্রাথমিক তথ্য হিসেবে বিবেচনা করতে হবে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে