প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক

আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৩:০৬:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৪:৩৪:৩২ অপরাহ্ন
জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় সংসদ ভবনে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদের চলতি অধিবেশনের শেষ দিনে অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নিয়েছেন। 

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করছেন রাজনীতি সংশ্লিষ্টরা। উঠে আসতে পারে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও শ্রমিক অধ্যুষিত এলাকায় চলমান বিক্ষোভ প্রসঙ্গ।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :