বুড়িচংয়ে ফিসারিতে বিষ প্রয়োগ, ৩০ লাখ টাকা ক্ষয়-ক্ষতি

আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০২:৫৭:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০২:৫৭:২৬ অপরাহ্ন
কুমিল্লার বুড়িচং উপজেলায় পূর্বশত্রুতার জেরে ৩২০ শতক আয়তনের একটি ফিসারিতে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী মাছচাষি মোশাররফ হোসেন ও তার বড় ভাই যুবদল নেতা জহিরুল ইসলাম।

বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার বাকশীমুল গ্রামের উত্তর-পূর্ব পাড়ায় অবস্থিত ফিসারিতে গিয়ে পানিতে অসংখ্য মরা মাছ ভেসে থাকতে দেখেন মোশাররফ হোসেন।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই ফিসারিতে বিষ প্রয়োগ করে। বুধবার সকালে ফিসারিতে গিয়ে মোশাররফ হোসেন দেখেন, পুরো জলাশয়জুড়ে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে।

মোশাররফ হোসেন ও তার বড় ভাই যুবদল নেতা জহিরুল ইসলাম অভিযোগ করেন, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে।

এতে তাদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এদিকে, এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সবুজ। তিনি দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, বিষ প্রয়োগে মাছ নিধনের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :