পটুয়াখালীর কলাপাড়ায় গ্রামীণ ব্যাংকের কলাপাড়া পৌরসভার রহমতপুর মহল্লার শাখা কার্যালয়ে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দেয়ার চেষ্টা চালিয়েছে। সোমবার দিবাগত ভোর রাতে নাশকতার এ ঘটনা ঘটে। আগুন লাগানো একটা মশাল ছুড়ে মারা হয়। তবে তাৎক্ষণিক ব্যাংকের নিরাপত্তা কর্মীর ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে গেলে তাদের সহযোগিতায় আগুন নেভানো হয়। ফলে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
গ্রামীণ ব্যাংকের কলাপাড়া শাখা ব্যবস্থাপক মোঃ আলাউদ্দিন হোসেন খান গণমাধ্যমকে জানান, সোমবার দিবাগত মঙ্গলবার ভোররাত আনুমানিক ৪ টার দিকে গ্রামীণ ব্যাংকের কলাপাড়া শাখা ব্যবস্থাপক ভবনে এ ঘটনা ঘটে। ভবনটির সামনে আগুন লাগানো একটা মশাল ছুড়ে দেয় দুর্বৃত্তরা। বারান্দায় আগুন ছড়িয়ে ছিটিয়ে যায়। এসময় নৈশপ্রহরী কিশোর কুমার বিষয়টি দেখে ফেললে তিনি জোরে ডাক চিৎকার করেন। তাৎক্ষণিক তবে এ ঘটনায় কেউ হতাহত কিংবা তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি জিডি করা হয়েছে।
পরে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা দেয়াল টকপে পালিয়ে যায় বলে ধরানা করা হচ্ছে। এ ঘটনায় ব্যাংকের কর্মকর্তা, কর্মচারিরা এক ধরনের ভীতির মধ্যে রয়েছেন।
গ্রামীণ ব্যাংক ভবন সংলগ্ন বাসিন্দা আবদুস সোবহান জানান, ভোররাতে তারা নৈশপ্রহরীর ডাক-চিৎকার শুনে ঘর থেকে বেড়িয়ে আসেন। আগুন ভেতরে প্রবেশ করতে পারেনি। ভবনের কিংবা আসবাবপত্রের তেমন কোন ক্ষয়ক্ষতিও হয়নি।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন, দূর্বৃত্তরা আগুন ধরানোর চেষ্টা করেছিল। কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। যে কোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশ তৎপর রয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন