রেলপথে যাত্রীসেবা বাড়াতে চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেন চালু করা হয়েছে। এখন থেকে প্রতিদিন এই রুটে ট্রেনগুলো নিয়মিত চলাচল করবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এই ট্রেন সেবার উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
তিনি বলেন, ‘অতীতের চেয়ে এই আট মাসে রেলে অনেক উন্নতি সাধিত হয়েছে। রেলের সেবার মান বৃদ্ধি পেয়েছে। রেলের টিকিট নিয়ে যে সমস্যা হতো, তা এখন অনেকটা কমে গেছে।
ভবিষ্যতে এই সমস্যা আর থাকবে না। পুরো বাংলাদেশের রেলওয়ে নেটওয়ার্ককে আরও শক্তিশালী করে সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থা সুগম করাটাই প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল উদ্দেশ্য।’
রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে নাজিরহাট পর্যন্ত সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। প্রতিটি কমিউটার ট্রেনে সাতটি করে কোচ রয়েছে।
এর মধ্যে পাঁচটি শোভন শ্রেণির কোচ, একটি পাওয়ার কার ও একটি সিটিং কাম লাগেজ (এসএলআর) কোচ। সব মিলিয়ে ট্রেনটিতে মোট আসনসংখ্যা ৩৩৪।
নাজিরহাট কমিউটার ১, ২, ৩ ও ৪’ নামে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উভয় পথে মোট চারবার ট্রেনগুলো যাত্রী পরিবহন করবে। নাজিরহাট থেকে সকাল ৬টায় ছেড়ে ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে সকাল ৭টা ৩৫ মিনিটে। চট্টগ্রাম থেকে সকাল ৮টা ৩০ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সকাল ১০টা ১০ মিনিটে।
অন্য ট্রেনটি নাজিরহাট থেকে সকাল ১০টা ৪০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ১২টা ১০ মিনিটে। আর বিকেলে চট্টগ্রাম থেকে ৫টা ৪৫ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে। এই ট্রেন চালুর ফলে যাত্রীসেবা ও রাজস্ব আয় বাড়বে বলে মনে করছেন রেলওয়ে কর্মকর্তারা।
চট্টগ্রাম নগরী থেকে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পর্যন্ত চলাচলকারী এই ট্রেন উদ্বোধনের সময় প্রতিমন্ত্রী বলেন, ‘এটি প্রান্তিক জনগোষ্ঠীর বাহন। সাধারণ মানুষ যেন স্বস্তিতে যাতায়াত করতে পারেন, সেটাই আমাদের প্রধানমন্ত্রীর উদ্দেশ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই জনগণের স্বস্তি নিশ্চিত করা ও মানুষের জীবনযাত্রা আরও সহজ করার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।’
তিনি আরো বলেন, ‘চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে কমিউটার ট্রেন চালুর ফলে সাধারণ যাত্রীরা সহজে ও স্বল্প খরচে যাতায়াতের সুযোগ পাবেন। এতে সড়কের ওপর চাপ কমার পাশাপাশি জনদুর্ভোগও অনেকটা লাঘব হবে। বাংলাদেশ রেলওয়েকে ঢেলে সাজানোর পরিকল্পনা চলছে। সরকার ইতিমধ্যে নতুন নতুন প্রকল্প নিয়ে কাজ করছে, যাতে যোগাযোগব্যবস্থাকে আরও সহজতর ও উন্নত করা যায়।’
এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রী এবং রেলওয়ের কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, ট্রেনের সময়সূচি যথাযথভাবে বাস্তবায়নে শুরুতে কিছুটা সমন্বয়ের প্রয়োজন হলেও ধীরে ধীরে সবকিছু নিয়মতান্ত্রিকভাবে এগিয়ে নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম, প্রধান প্রকৌশলী (পূর্ব) মো. তানভিরুল ইসলাম, চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মোহাম্মদ শফিকুর রহমান এবং প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (পূর্ব) সুজিত কুমার বিশ্বাস।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন