গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতি ও কাজের ধারাবাহিকতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের ডিএফসি অর্থায়ন প্রাপ্তি অর্জন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনের সামনে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র বলেন, ডিএফসির অর্থায়নের জন্য বাংলাদেশ যোগ্যতা লাভ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
এই অর্জনের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, ডিএফসির অর্থায়নের পথ সুগম হওয়ায় আগামী দিনগুলোতে বাংলাদেশের বৃহৎ প্রকল্পগুলোতে মার্কিন বিনিয়োগ আসা অনেক সহজতর হবে। বিশেষ করে অবকাঠামো (ইনফ্রাস্ট্রাকচার), জ্বালানি (এনার্জি), প্রযুক্তি (টেকনোলজি) এবং ডিজিটাল রূপান্তরসহ (ডিজিটাল ট্রান্সফরমেশন) বহুমাত্রিক খাতে এই বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি পাবে।
তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রের এই বিনিয়োগ সুবিধা কাজে লাগানোর মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ত্বরান্বিত হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি অনেক সহজতর হবে।
ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জনকে বর্তমান গণতান্ত্রিক সরকারের ইতিবাচক কার্যক্রম, বৈশ্বিক আস্থা ও বিশ্বাসের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, অতীতে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলে বিভিন্ন শ্রমবিরোধী নীতিমালা প্রণয়ন করা হয়েছিল। সে কারণেই এর আগে যুক্তরাষ্ট্রের এ ধরনের অর্থায়ন বাংলাদেশে আসেনি বা এর আগে দীর্ঘদিন ধরে সেটা বন্ধ ছিল।
বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে মাহ্দী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত সরকারের ওপর আন্তর্জাতিক মহলের যে আস্থা তৈরি হয়েছে, এই অর্জন তারই ধারাবাহিকতার বহিঃপ্রকাশ। গত ৯ মাসে বর্তমান সরকারের নীতিমালার ধারাবাহিকতা (পলিসি কন্টিনিউটি) এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি সর্বাঙ্গীণ বিশ্বাসের ফলেই এই ইতিবাচক সাড়া পাওয়া গেছে।
তিনি আরও উল্লেখ করেন, ডিএফসির এই অর্থায়নের যোগ্যতা অর্জনের মাধ্যমে আগামী দিনগুলোতে বাংলাদেশে ব্যাপক পরিমাণে মার্কিন বিনিয়োগ আসার পাশাপাশি দেশের তরুণদের জন্য বিশাল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
ডিএফসি’র অর্থায়নের যোগ্যতা লাভের ফলে আগামী দিনগুলোতে বাংলাদেশের অত্যন্ত প্রয়োজনীয় বৃহৎ প্রকল্পগুলোতে মার্কিন বিনিয়োগ আসবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। এর মাধ্যমে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে বলে তিনি মনে করেন।
মাহ্দী আমিন বলেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা বাংলাদেশের ওপর আস্থা রাখছেন। সরকারের সব মন্ত্রণালয় সমন্বিতভাবে দেশে যে বিনিয়োগবান্ধব পরিবেশ (ইনভেস্টমেন্ট ক্লাইমেট) তৈরি করছে, তার আলোকে বাংলাদেশের অর্থনীতি সামনে আরও সমৃদ্ধি ও স্বনির্ভরতার দিকে এগিয়ে যাবে।
সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জনের মাধ্যমে দেশে বিনিয়োগ প্রবৃদ্ধি আরও বাড়বে।
তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের এই অর্থনৈতিক অগ্রযাত্রাকে সবাই মিলে বিশ্বমঞ্চে একটি রোল মডেলে পরিণত করা সম্ভব হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর অত্যন্ত শ্রমবান্ধব নীতিমালা গ্রহণ এবং নতুন শ্রম আইন পাসের ফলেই মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়নের যোগ্যতা অর্জিত হয়েছে।
তিনি বলেন, নতুন শ্রম আইনের মাধ্যমে সরকার শ্রমিকদের স্বার্থ ও সুরক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে। সরকারের এই ইতিবাচক পদক্ষেপে আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীরা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের জন্য এই অর্থায়নের সুযোগ তৈরি করে দিয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন