​হামের উপসর্গে আরও চার মৃত্যু

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৪:১০:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৫:১৫:০৯ অপরাহ্ন
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৮২ জনে।

সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৫০৯ জন রোগী শনাক্ত হয়েছেন। আর ১৫ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত এ ধরনের রোগীর মোট সংখ্যা ২ লাখ ৪৯ হাজার ৫৬৯ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৭৩ জন। ১৫ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৪৪২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২২ হাজার ৯৪৪ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ১৪ হাজার ৮৭০ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হলেও নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। ১৬ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে মোট ১০৫ জনের মৃত্যু হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :