​বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটাতে চায় সরকার

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৩:১০:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৫:৪৫:১৪ অপরাহ্ন
২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদা ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটাতে চায় সরকার বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর বিদ্যুৎ ভবনে সোনাগাজী ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের স্টার্ট-আপ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন করাই মূল লক্ষ্য। এক্ষেত্রে সরকার সহায়ক নীতি প্রণয়ন করেছে।

এছাড়া লক্ষ্য অর্জনে ফেনীর সোনাগাজীতে ২২০ মেগাওয়াট সোলার প্রকল্প ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, এই প্রকল্প সফলভাবে শেষ করতে পারলে অন্যরা এখানকার শিক্ষা কাজে লাগাতে পারবে বলে আশা করেন তিনি। এসময় কাজের মানের ক্ষেত্রে কোনো আপোষ না করে যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন করার তাগিদ দেন প্রতিমন্ত্রী।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :