আন্তর্জাতিক সংগীতাঙ্গনে জনপ্রিয় রোমানিয়ান পপতারকা ওটিলিয়া আবারও ঢাকায় আসছেন। ২০২২ সালের পর দীর্ঘ বিরতি দিয়ে চলতি মাসেই ঢাকার মঞ্চে গান শোনাবেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী।
তাকে নিয়ে ‘ওটিলিয়া রিটার্নস : বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামে কনসার্টটির আয়োজন করছে দেশের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশ।
সম্প্রতি নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কনসার্টের তারিখ নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠানটি। জানা গেছে, আগামী ২৭ নভেম্বর ঢাকা মাতাবেন এই তারকা। একই সঙ্গে জানানো হয়েছে, আগামী দু-এক দিনের মধ্যেই অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে।
আয়োজন প্রতিষ্ঠানটির কর্ণধার নাঈম আশরাফ কালের কণ্ঠকে জানিয়েছেন, ইতিমধ্যে মন্ত্রণালয়ে অনুষ্ঠানের অনুমতির আবেদন প্রক্রিয়া চলমান। আশা করছি কিছুদিনের মধ্যেই সেটা হয়ে যাবে। এরপরই আমরা টিকিট ওপেন করব।
এর আগে গত অক্টোবর মাসে ওটিলিয়া নিজেও তার অফিশিয়াল ফেসবুক পেজে কনসার্টটির প্রচারণামূলক পোস্ট শেয়ার করেন।
এর পর থেকেই বাংলাদেশে তার ভক্তদের মধ্যে বাড়তে থাকে আগ্রহ ও উচ্ছ্বাস। এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ঢাকার মঞ্চে ফিরছেন এই পপতারকা।
‘বিলিওনেরা’ গানটির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি পান ওটিলিয়া। গানটি প্রকাশের পর দ্রুতই বিশ্বের বিভিন্ন দেশের শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। এখনো গানটির জনপ্রিয়তা অটুট।
ফলে দীর্ঘ বিরতির পর তার এই ঢাকা সফর ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে বাড়তি প্রত্যাশা তৈরি হয়েছে।
আন্তর্জাতিক শিল্পীদের নিয়ে বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের অভিজ্ঞতা রয়েছে ইমেকার্স বাংলাদেশের। এর আগে প্রতিষ্ঠানটি আয়োজন করেছে ‘অরিজিৎ সিং লাইভ ইন ঢাকা’, ‘নেহা কক্কর লাইভ ইন ঢাকা’, ‘নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনসার্ট’ এবং ‘কনসার্ট ফর নেপাল’-এর মতো আলোচিত আয়োজন।
সেই ধারাবাহিকতায় এবার ঢাকার মঞ্চে ওটিলিয়াকে হাজির করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আয়োজকদের প্রত্যাশা, জনপ্রিয় এই শিল্পীর পরিবেশনা এবং ‘বিলিওনেরা’ গানের উন্মাদনা মিলিয়ে কনসার্টটি দেশের সংগীতপ্রেমীদের জন্য বছরের অন্যতম আকর্ষণীয় আন্তর্জাতিক সংগীত আয়োজন হয়ে উঠবে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন