যশোরের ভৈরব নদে জমে থাকা কচুরিপানা সরিয়ে আবারও স্বচ্ছ পানিতে আকাশের ছায়া দেখতে চেয়েছিলেন ডা. সাদিয়া মনোয়ারা উষা। এ জন্য তার হাতে ছিল না কোনো বিশেষ সরঞ্জাম, পাশে ছিল না কোনো সংগঠনের কর্মী। ছিল শুধু শৈশবের স্মৃতিতে দেখা নদটিকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা। যে নদে একসময় স্বচ্ছ পানিতে আকাশের প্রতিচ্ছবি দেখা যেত, সেখানে এখন কচুরিপানার সবুজ আস্তরণ।
নদের এমন অবস্থা দীর্ঘদিন ধরেই ব্যথিত করছিল তাকে। শেষ পর্যন্ত শুধু আক্ষেপ না করে নিজেই কিছু করার সিদ্ধান্ত নেন উষা।
গত ৬ নভেম্বর একাই নদে নেমে কচুরিপানা পরিষ্কারের কাজ শুরু করেন তিনি। পরদিনও একাই কাজ করেন। এরপর ফেসবুকে আহ্বান জানান, ভৈরবকে যারা ভালোবাসেন, তারা যেন এগিয়ে আসেন।
উষার সেই আহ্বানে সাড়া দিয়ে ৯ নভেম্বর সকালে যশোর শহরের দড়াটানা এলাকায় ভৈরব নদে নেমে পড়েন অর্ধশতাধিক মানুষ। তাদের সঙ্গে যোগ দেন বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও। শুরু হয় সম্মিলিতভাবে কচুরিপানা অপসারণের কাজ।
তবে কচুরিপানা সরাতে গিয়ে নদের আরও ভয়াবহ চিত্র সামনে আসে। পানির রং কালো। এর মধ্যে ভাসছে অসংখ্য প্লাস্টিকের বোতলসহ নানা ধরনের বর্জ্য। ফলে উষার উদ্যোগ এখন শুধু কচুরিপানা পরিষ্কারের মধ্যে সীমাবদ্ধ নেই, নদদূষণ নিয়ে শহরবাসীর মধ্যে সচেতনতা তৈরিও এর অন্যতম লক্ষ্য হয়ে উঠেছে।
উষা বলেন, প্রথমে চেয়েছিলাম কচুরিপানা পরিষ্কার করে নদের ওপর একটু আকাশ দেখতে। এখন আকাশ দেখা যাচ্ছে, কিন্তু নদের পানির রং পরিবর্তন করতে পারছি না। নদে অসংখ্য প্লাস্টিক ও বর্জ্য ভাসছে।
প্রথমে চেয়েছিলাম কচুরিপানা পরিষ্কার করে নদের ওপর একটু আকাশ দেখতে। এখন আকাশ দেখা যাচ্ছে, কিন্তু নদের পানির রং পরিবর্তন করতে পারছি না। নদে অসংখ্য প্লাস্টিক ও বর্জ্য ভাসছে।
তিনি বলেন, প্রতিদিন নদের পাশ দিয়ে অসংখ্য মানুষ যাতায়াত করেন। অথচ তাদের চোখের সামনেই একটি নদ ধীরে ধীরে মরে যাচ্ছে। বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নেওয়া উচিত নয়।
একজন চিকিৎসক হিসেবে জনস্বাস্থ্য নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে উষা মনে করেন, নদদূষণ শুধু পরিবেশের সমস্যা নয়, এটি সরাসরি মানুষের স্বাস্থ্যের সঙ্গেও জড়িত। দূষিত পরিবেশ থেকে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
তার ভাষায়, একজন রোগীর জীবন বাঁচাতে চিকিৎসক যেমন শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেন, তেমনি নদের জীবন বাঁচানোর আশাও তিনি ছাড়তে চান না।
উষার মতে, নদ-নদী পরিষ্কারে সরকারের বড় প্রকল্প ও পরিকল্পনার পাশাপাশি সাধারণ মানুষেরও দায়িত্ব রয়েছে। শহর পরিষ্কার রাখা, নদে ময়লা না ফেলা এবং পরিবেশ রক্ষায় ছোট ছোট উদ্যোগ নেওয়া সবার দৈনন্দিন দায়িত্ব হওয়া উচিত।
ভৈরবের কচুরিপানা অপসারণ কার্যক্রম এগিয়ে নিতে প্রতিমন্ত্রী এক লাখ টাকা পাঠিয়েছিলেন। তবে শুরু থেকেই কারও কাছ থেকে আর্থিক সহায়তা না নেওয়ার নীতিতে কাজ করায় সেই অর্থ গ্রহণ করেননি তারা।
তিনি বলেন, নির্মল বাতাস ও বিশুদ্ধ পরিবেশের কোনো বিকল্প নেই। একটি সুস্থ নদ শুধু প্রকৃতির সম্পদ নয়, মানুষের সুস্থভাবে বেঁচে থাকারও অন্যতম অবলম্বন।
সোমবার (১৬ নভেম্বর) প্রতিবেদনটি লেখার সময় ডা. উষার ফেসবুক ওয়ালে ভৈরব নদ নিয়ে একাধিক পোস্ট দেখা যায়। এর একটি পোস্টে তিনি লেখেন, সারা দেশের মানুষ একটু একটু করে হাঁটা শুরু করেছেন। গণমানুষের এই জোয়ারে জোয়ার উঠুক মরা ভৈরবে। ১৫২টি নদী মারা গেছে। ভৈরব ১৫৩ নম্বর না হোক।
একই পোস্টে তিনি লেখেন, ওহ, বলে রাখি, ভৈরব কিন্তু নদী নয়, নদ।
ভৈরব নদ পরিষ্কারের উদ্যোগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সহযোগিতার প্রস্তাবের কথাও তুলে ধরেছেন উষা।
ফেসবুকের আরেকটি পোস্টে তিনি জানান, ভৈরবের কচুরিপানা অপসারণ কার্যক্রম এগিয়ে নিতে প্রতিমন্ত্রী এক লাখ টাকা পাঠিয়েছিলেন। তবে শুরু থেকেই কারও কাছ থেকে আর্থিক সহায়তা না নেওয়ার নীতিতে কাজ করায় সেই অর্থ গ্রহণ করেননি তারা।
প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উষা লেখেন, তারা আর্থিক সহযোগিতা চান না, চান সমস্যার সমাধান। তিনি বলেন, আপনার মাধ্যমে এই সমস্যার সমাধান চাই। ভৈরবের আপনাকে ভীষণ প্রয়োজন।
প্রতিমন্ত্রীকে সরেজমিনে ভৈরব নদের অবস্থা দেখতে আসার আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন, ভৈরবের পাড়ে ভৈরবের জন্য আপনার এক মিনিট উপস্থিতি, একটি কচুরিপানার দিকে তাকানো আর্থিক সহযোগিতা থেকেও বেশি মূল্যবান।
৩৯তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. সাদিয়া মনোয়ারা উষা বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী কার্যালয়ে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি গাইনি ও অবস বিষয়ে এফসিপিএস প্রশিক্ষণ নিচ্ছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নদ রক্ষায় তার এই ব্যতিক্রমী উদ্যোগ সাড়া ফেলেছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন