শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে দ্রুত নিয়োগের দাবিতে কাঁথা-বালিশ নিয়ে আন্দোলন করছেন ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধনে সুপারিশবঞ্চিত শতাধিক প্রার্থী। তারা বলছেন, দাবি পূরণ না হলে এভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তারা।
সোমবার (১৬ নভেম্বর) সকালে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে গিয়ে তাদের অবস্থান করতে দেখা যায়।
আন্দোলনের সংগঠক তানজিয়া দিলশা জানিয়েছেন, তারা মন্ত্রীর সঙ্গে আলোচনায় বসে একটা সিদ্ধান্তে আসতে চান। নইলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। রবিবারও তারা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন।
এ সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন তাদের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে আন্দোলনকারীদের জানিয়েছেন।
তানজিয়া দিলশাদ আরো জানান, তারা শিক্ষামন্ত্রী এবং সচিবের কথায় মিল পাননি। আশ্বাসের উপর ভর করে আগেও আন্দোলন প্রত্যাহার করেছিলেন তারা। কিন্তু এসব আশ্বাস বাস্তবায়ন হয়নি।
আজ সকাল ১০টা থেকে তারা পুনরায় অবস্থান কর্মসূচি শুরু করেছেন। সেখানে দেশের বিভিন্ন স্থান থেকে সুপারিশবঞ্চিতরা অংশগ্রহণ করেছে।
তাদের দাবিগুলো হলো– ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশ বঞ্চিত প্রার্থীদের দ্রুত সময়ের মধ্যে নিয়োগ দিতে হবে; বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্য পদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে সুপারিশ বঞ্চিতদের জন্য বিশেষ গণ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, প্রয়োজনে নতুন করে শূন্য পদের চাহিদা নিতে হবে; সনদের মেয়াদ এবং বয়স সময়সীমার মধ্যে থাকা সাপেক্ষে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশ বঞ্চিত ৯ হাজার ৮৪২ জনকে নিয়োগের আওতায় নিয়ে আসতে হবে।৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভবে উত্তীর্ণ হলেও তারা নিয়োগের সুপারিশ পাননি।
উল্লেখ্য, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেওএই আন্দোলনকারীরা সপ্তম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের সুপারিশ পাননি।
তাদের ভাষ্য, বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্য পদ না থাকায় এবং আগে সুপারিশ পাওয়া প্রার্থীদের আবার আবেদনের সুযোগ থাকায় তারা নিয়োগবঞ্চিত হয়েছেন। তারা এখন তিনদফা দাবিতে আন্দোলনে নেমেছেন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে