পুনর্ভবার তীরে সূর্যপূজা

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ১২:২৬:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ১২:২৬:৫১ অপরাহ্ন
দিনাজপুরে পুনর্ভবা নদীর তীরে পশ্চিম ও পূর্বমুখী হয়ে সূর্য (ছট) পূজা পালিত হয়েছে। প্রতিবছর কালীপূজার পর শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে নদীর তীরে সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে এই পূজা করা হয়।

জেলার ১৯টি নদীর তীরে মনোবাসনা পূর্ণ, আপদ-বিপদ দূরীকরণসহ বিভিন্ন মানত পূরণে হিন্দু ধর্মাবলম্বী হরিজন, রবিদাস, রজক সম্প্রদায়সহ বিভিন্ন সম্প্রদায়ের হাজার হাজার পুণ্যার্থীর সমাগম ঘটে এই সূর্যপূজায়।

জানা গেছে, পূজার প্রথমে সূর্য অস্ত যাওয়ার আগে পুণ্যার্থীরা উপবাস থেকে ফুল, ফলসহ প্রসাদ, বাদ্য-বাজনাসহ বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে দিনাজপুরের পুনর্ভবা নদীর তীরে কাঞ্চন ব্রিজের পাশে সধুর ঘাটে উপস্থিত হন।

সূর্য অস্ত যাওয়ার পূর্বমুহূর্তে পুণ্যার্থীরা নদীতে গোসল এবং হাঁটুপানিতে দাঁড়িয়ে সূর্যের দিকে মুখ করে কুলায় সাজানো প্রসাদ নিয়ে পূজা শুরু করেন। পূজা শেষে একে অন্যকে আবির মাখিয়ে উত্সবে মেতে ওঠেন পুণ্যার্থীরা।

 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :