দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে তাঁকে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি’।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা-সমালোচনার মধ্যেই তাঁর এমন বক্তব্য সামনে এলো। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
এদিকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সংসদেও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ১০ ও ১১ নভেম্বর সংসদে এ ঘটনা নিয়ে আলোচনা হয়।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে