ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর শিল্পাঞ্চল। অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে ও কারখানার সুরক্ষায় গাজীপুরের কালিয়াকৈর ও কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকার অন্তত ২৯টি তৈরি পোশাক কারখানায় ছুটি ও বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে ১৩টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় রোববার (১৫ নভেম্বর) সকালে আরও ১৬টি কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়েছে।
রোববার সকালেও বিভিন্ন স্থানে বিক্ষোভের চেষ্টা করেছেন শ্রমিকরা। শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এরপর সকাল ৯টার দিকে কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করেন। তারা হাইড্রো অক্সাইড লিমিটেড কারখানার সামনে অবস্থান নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা চালান। খবর পেয়ে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, “রোববার সকালে শ্রমিকরা পৃথক স্থানে জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিলেন। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তারা সফল হতে পারেননি। শিল্প এলাকার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে।”
রোববার সকালে কাজে যোগ দিতে এসে কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিশ দেখতে পান হাজারো শ্রমিক। কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা এলাকার ‘ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ’ কারখানায় ঝুলানো নোটিশে বলা হয়েছে, মজুরি বৃদ্ধির দাবিতে বহিরাগত ও কিছু বিক্ষুব্ধ শ্রমিক কারখানার ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর এবং কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালিয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।
ফার ইস্ট ছাড়াও চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ইকোটেক্স লিমিটেড, আহসান কম্পোজিট, এপেক্স হোল্ডিং লিমিটেড এবং মৌচাক এলাকার মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেডসহ অন্তত ১৩টি কারখানায় এমন অনির্দিষ্টকালের ছুটির নোটিশ টানানো হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) ঢাকায় এক যৌথ সংবাদ সম্মেলনে পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ কড়া হুঁশিয়ারি দিয়েছিল। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান বাবু বলেছিলেন, "সার্বিক পরিস্থিতি ও শিল্পের সুরক্ষা পর্যালোচনা করে কারখানার মালিকরা এক কঠিন অথচ অনিবার্য সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। কারখানায় উৎপাদন অনুকূল পরিবেশ না থাকলে ১৫ নভেম্বর থেকে ১৩(১) ধারায় কারখানা বন্ধ রাখা হবে।" এই ধারার অর্থ হলো- বেআইনি ধর্মঘটের কারণে কারখানা বন্ধ থাকলে ওই সময়ে শ্রমিকরা কোনো মজুরি পাবেন না (কাজ নেই, মজুরি নেই)।
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গত মাসের শেষ দিক থেকে গাজীপুর, সাভার, আশুলিয়া ও মিরপুরে আন্দোলন করে আসছেন শ্রমিকরা। লাগাতার আন্দোলনের মুখে গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেন। নতুন মজুরি কাঠামো নির্ধারণের লক্ষ্যে সোমবার (১৬ নভেম্বর) বোর্ডের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে