ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে তৈরি পোশাকশিল্পে চলমান আন্দোলনে অচলাবস্থা তৈরি হয়েছে দেশের অন্যতম বৃহৎ দুই শিল্পাঞ্চল গাজীপুর ও সাভার-আশুলিয়ায়। একদিকে মজুরি বৃদ্ধির দাবিতে রাস্তায় নেমেছেন শ্রমিকরা, অন্যদিকে আন্দোলন ও বিশৃঙ্খলার জেরে ‘কাজ নেই, মজুরি নেই’ (শ্রম আইনের ১৩/১ ধারা) ভিত্তিতে কারখানা বন্ধ ঘোষণা করছেন মালিকপক্ষ। এর ফলে কাজ হারানোর শঙ্কার পাশাপাশি চরম অর্থনৈতিক অনিশ্চয়তায় পড়েছেন লাখো পোশাকশ্রমিক।
টানা ১৩ দিনের শ্রমিক অসন্তোষের পর রোববার (১৫ নভেম্বর) সকালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার আশায় কাজে যোগ দিতে আসেন অনেক শ্রমিক। কিন্তু গাজীপুরের কালিয়াকৈর, মৌচাক, সফিপুর, কোনাবাড়ী ও পল্লীবিদ্যুৎ এলাকায় গিয়ে তারা দেখেন কারখানার ফটকে ঝুলছে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ।
কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকার এপেক্স হোল্ডিং, ইকোটেক্স, ডিভাইন, সফিপুর ও রতনপুর এলাকার করণীসহ অন্তত ৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানার সামনে দাঁড়িয়ে থাকা শ্রমিক নাজমা, সুলতানা খাতুন ও আরিফ হতাশা নিয়ে বলেন, “আমরা প্রতিদিন কাজের জন্য আসি। কাজ না করলে পেটে খাবার জোটে না। সরকার বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে, আমরা এখন কাজ করতে চাই। কিন্তু এসেই দেখি কারখানা ছুটি, আজ দেখছি অনির্দিষ্টকালের জন্য বন্ধ।”
শিল্প পুলিশের তথ্যমতে, সাভার ও আশুলিয়ার ৪২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া মালিকপক্ষের দাবি অনুযায়ী, সাভার-আশুলিয়া ও গাজীপুরে ১৩(১) ধারায় ৫৫টি কারখানা বন্ধ রয়েছে এবং আরও অন্তত ৯২টি কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার (১৪ নভেম্বর) বিকেলে বিজিএমইএ ও বিকেএমইএ-এর নেতারা যৌথ সংবাদ সম্মেলন করেন। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান স্পষ্ট জানিয়ে দেন, কারখানায় ভাঙচুর ও রাস্তাঘাট অবরোধ চললে মজুরি বোর্ডে আলোচনা করার কোনো যৌক্তিকতা নেই। তিনি বলেন, “বেশির ভাগ শ্রমিক কাজে যোগ দিতে চান। কিন্তু বাইরের মহলের উসকানি ও প্ররোচনায় কিছু বিপথগামী শ্রমিক বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। বাধ্য হয়েই মালিকরা শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধ রাখছেন।”
এই ধারার প্রয়োগের অর্থ হলো, কারখানা বন্ধ থাকা দিনগুলোর জন্য শ্রমিকরা কোনো মজুরি পাবেন না।
মালিকদের এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন শ্রমিক নেতারা। নিম্নতম মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, “যেসব কারখানার শ্রমিকরা ধর্মঘটে ছিলেন না, কিন্তু নিরাপত্তার কারণে মালিকপক্ষ ছুটি দিয়েছে, সেসব কারখানাকে পুরো মজুরি দিতে হবে। এসব কারখানা ১৩(১) ধারায় বন্ধ করা সম্পূর্ণ বেআইনি।”
সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, “অসন্তোষ দমনে বিনা মজুরিতে কারখানা বন্ধ করা মালিকপক্ষের পুরোনো কৌশল। কারখানা বন্ধ কখনো সমস্যার সমাধান হতে পারে না, এতে উভয় পক্ষেরই ক্ষতি।”
শনিবার সকালে কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। বৃহস্পতিবার পুলিশের সঙ্গে সংঘর্ষে এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে এই বিক্ষোভ তীব্র আকার ধারণ করে। পরে পুলিশ লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজীপুর, সাভার ও আশুলিয়ায় পুলিশ, র্যাব, আনসার এবং বিজিবির ২৫ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে।
শ্রমিকদের চলমান আন্দোলনের মুখেই গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেয়। সোমবার (১৬ নভেম্বর) বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে মালিকপক্ষ তাদের লিখিত প্রস্তাব জমা দেবে।
সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ মনে করেন, সমস্যা সমাধানে ত্রিপক্ষীয় (মালিক, শ্রমিক ও সরকার) আলোচনার বিকল্প নেই। মালিকদের একটি যৌক্তিক মজুরি প্রস্তাব নিয়ে দ্রুত আলোচনা চূড়ান্ত করতে হবে।
সংশ্লিষ্টরা বলছেন, মজুরি বোর্ডের আলোচনা যত দীর্ঘায়িত হবে, সুযোগসন্ধানী মহল তত বেশি ফায়দা নেওয়ার চেষ্টা করবে। তাই শিল্প ও শ্রমিকের স্বার্থে দ্রুত একটি সম্মানজনক ও যৌক্তিক মজুরি কাঠামো ঘোষণাই পারে এই অচলাবস্থার অবসান ঘটাতে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে