​সামনে আরো ভয়াবহ কিছু হয়তো অপেক্ষা করছে: জেড আই খান পান্না

আপলোড সময় : ১৪-১১-২০২৬ ০৭:৩৪:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১১-২০২৬ ০৭:৩৪:৩৯ অপরাহ্ন
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না বলেছেন, মব রাজনীতির জন্য ভয়াবহ দিক। সামনে আরো ভয়াবহ কিছু হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে।

বর্তমানে যে অবস্থা তাতে ইট মারলে পাটকেল খেতে হয়, এটি মনে রাখা জরুরি। আমি বলছি না, আওয়ামী লীগ সরকারের সময় এটি ছিল না। কিন্তু সেটি লুকিয়ে করত, এখন প্রকাশ্যে।

শনিবার (১৪ নভেম্বর) আইন ও সালিশ কেন্দ্রের (আসক) আয়োজনে জনস্বার্থে মামলা বিষয়ক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভা সঞ্চালনা করেন আসকের নির্বাহী পরিচালক তাহমিনা রহমান।

জেড আই খান পান্না বলেন, একজন এমপির বাসায় আগুনের ঘটনা ঘটেছে। যদি এটি লাগানো হয়ে থাকে, তবে এটি অবশ্যই ভয়াবহ ঘটনা।

সিনিয়র এ আইনজীবী বলেন, আমাদেরই এক আইনজীবী পরিবারসহ কেএফসিতে যাবেন। পথের মধ্যে যুবদল তার ওপর মব করে পুলিশ ডেকে তাদের হাতে তুলে দিয়েছে। এগুলো আমাদের জন্য ভয়াবহ ব্যাপার। সুতরাং ভবিষ্যতে পাটকেল খেতে হতে পারে—এটি স্মরণ রাখা উচিত।

মতবিনিময়সভায় তিনি আরো বলেন, জনস্বার্থে মামলা বিষয়ে সবাইকে সবাইকে নিজ নিজ স্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর হেফাজতের মৃত্যুর বিষয়ে আইন আরো যুগোপযোগী করতে কাজ করতে হবে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :