গ্লোবাল ডে অব একশন ফর ক্লাইমেট জাস্টিস উপলক্ষে জলবায়ু ন্যায্যতার দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকালে কলাপাড়া পৌরশহরের আন্ধার মানিক নদীর তীরে হেলিপ্যাড মাঠে সাইকেল র্যালি পুর্ব এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন যৌথভাবে এ আয়োজন করে।
সমাবেশে বক্তব্য রাখেন ধরিত্রী রক্ষায় আমরা-ধরা এর কলাপাড়ার সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, পরিবেশ সংগঠক কামাল হাসান রনি, শিক্ষক মো. আতাউর রহমান, উন্নয়ন সংগঠক সাইফুল্লাহ মাহমুদ, পরিবেশ সংগঠক নজরুল ইসলাম, নাজমুস সাকিব প্রমুখ।
বক্তারা বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণের দাবি জানান। পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের দাবি জানান। চলমান কপ সম্মেলন ৩১ এর মধ্য দিয়ে জলবায়ু ন্যায্যতা নিশ্চিতে যথাযথ ক্ষতিপূরণ প্রদান দেওয়ার জন্য উন্নত দেশগুলোর প্রতি দাবি জানানো হয়।
সাইকেল র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে