রাজধানীর বাজারে বিক্রি হওয়া শাক-সবজিতে সহনীয় সীমার কয়েক গুণ বেশি সিসা ও ক্যাডমিয়ামের উপস্থিতি পাওয়া গেছে। শুধু ভারী ধাতুই নয়, বিভিন্ন নমুনায় শনাক্ত হয়েছে ক্ষতিকর জীবাণুও।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) পরীক্ষায় এমন উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের খাবারের সঙ্গে এসব বিষাক্ত উপাদান শরীরে প্রবেশ করায় দীর্ঘ মেয়াদে কিডনি, লিভার ও স্নায়ুতন্ত্রের জটিলতা দেখা দিতে পারে। শিশুদের মস্তিষ্কের বিকাশেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে সিসা।
অনুসন্ধানে দেখা গেছে, রাজধানীর আশপাশের সবজির ক্ষেতগুলোতে কৃষকদের বড় একটি অংশ নির্ধারিত নিয়ম অনুসরণ না করে কীটনাশক ও বালাইনাশক ব্যবহার করছেন।
কোনো কোনো ক্ষেত্রে রাসায়নিক প্রয়োগের মাত্র এক দিন পর সবজি সংগ্রহ করে পাঠানো হচ্ছে ঢাকার বাজারে। ফলে জমিতে ব্যবহৃত রাসায়নিকের অবশিষ্টাংশ খাদ্যপণ্যের মাধ্যমে ভোক্তাদের কাছে পৌঁছানোর আশঙ্কা তৈরি হয়েছে।
সাভারের বিরুলিয়া ইউনিয়নের ভাগ্নিবাড়ি এলাকায় দীর্ঘ চার দশক ধরে সবজি চাষ করছেন কৃষক আব্দুর রাজ্জাক। বুধবার প্রায় দুই বিঘা জমির চালকুমড়া ও শসার ক্ষেতে তাকে কীটনাশক ছিটাতে দেখা যায়।
শরীরে ছিল না কোনো সুরক্ষাসামগ্রী। পাশের জমিতে কাজ করা কৃষক জাহাঙ্গীর আলমের ক্ষেতেও বাতাসে ভেসে যাচ্ছিল সেই রাসায়নিক।
আব্দুর রাজ্জাক জানান, কীটনাশক ব্যবহারের পর অনেক সময় মাথা ব্যথা হয়। তবে সাধারণত এক দিন পর ক্ষেত থেকে সবজি তুলে বিক্রি করেন তিনি। কখনো বাজারে দাম ভালো থাকলে আরো দ্রুত ফসল সংগ্রহ করেন।
পোকামাকড়ের আক্রমণ বেশি হলে সপ্তাহে দুই দফাও রাসায়নিক প্রয়োগ করতে হয়।
অথচ তার হাতে থাকা প্রোক্লেম-০৫ এসজি কীটনাশকের মোড়কে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, শেষবার প্রয়োগের পর সাত থেকে ১৪ দিন পর্যন্ত ফসল সংগ্রহ করা যাবে না। কিন্তু কৃষকদের ভাষ্য, এত দিন অপেক্ষা করলে উৎপাদন খরচ তোলা কঠিন হয়ে পড়ে। তাজা সবজির চাহিদা থাকায় বাজারদর অনুকূলে পেলে তারা ফসল বিক্রি করেন।
একই চিত্র মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়ও। সেখানকার কৃষকরা ফুলকপি, বেগুন, শালগম ও ঢেঁড়সসহ নানা ধরনের আগাম শীতকালীন সবজি উৎপাদন করছেন। কৃষক খালেদুলের দাবি, এসব ফসলে সপ্তাহে এক থেকে দুইবার কীটনাশক দিতে হয়। প্রয়োগের দু-এক দিনের মধ্যে সবজি বাজারে পাঠিয়ে দেওয়া হয়। কৃষকদের একটি অংশ সরাসরি ঢাকায় পণ্য সরবরাহ করেন।
শুধু নিয়ম ভেঙে রাসায়নিক ব্যবহার নয়, উৎপাদন ব্যয় কমাতে কম দামের নিম্নমানের বালাইনাশকের দিকেও ঝুঁকছেন অনেকে। সাটুরিয়ার কৃষক হামিদুর রহমান জানান, ভালো মানের পণ্যের তুলনায় কম দামের কিছু বালাইনাশক দ্রুত কাজ করে। ক্ষতিকর হওয়ার বিষয়টি কৃষি কর্মকর্তাদের কাছ থেকে জানার পরও আর্থিক কারণে কখনো সেগুলো ব্যবহার করতে হয়।
স্থানীয় এক বিক্রেতার বক্তব্যেও উঠে এসেছে এই ব্যবসার আরেক দিক। তার ভাষ্য, নামসর্বস্ব প্রতিষ্ঠানের কম দামের পণ্য বিক্রি করে লাভ বেশি হয়। ভালো ব্র্যান্ডের ২০০ টাকার প্যাকেটে যেখানে লাভ থাকে প্রায় ২০ টাকা, সেখানে ১০০ টাকার কম দামের পণ্যে মুনাফা হয় ৩০ থেকে ৪০ টাকা। কৃষকদের চাহিদা থাকায় এসব পণ্য বিক্রি বন্ধ করা যাচ্ছে না।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বালাইনাশক বিশ্লেষণ গবেষণাগারের তথ্য অনুযায়ী, বাজার থেকে সংগৃহীত সবজির নমুনার ৮ থেকে ১২ শতাংশে বালাইনাশকের অবশিষ্টাংশ সর্বোচ্চ সহনীয় সীমায় পাওয়া গেছে।
প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ দেলোয়ার হোসেন প্রধান বলেন, কয়েক দশক আগে উদ্ভাবিত বিষাক্ত বালাইনাশক তুলনামূলক সস্তা হওয়ায় কৃষকদের মধ্যে সেগুলোর ব্যবহার বেশি। আধুনিক ও কম ক্ষতিকর বিকল্পের দাম বেশি হওয়ায় সেগুলো ব্যবহারে অনীহা রয়েছে। এসব নিরাপদ পণ্যে সরকারি ভর্তুকি দেওয়া গেলে কৃষকদের আগ্রহ বাড়বে।
বিএফএসএর ২০২৪-২৫ অর্থবছরের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বিভিন্ন বাজার ও এলাকা থেকে নেওয়া শাক-সবজির নমুনায় প্রতি মিলিয়নে ১.১৬ থেকে ২.৩৭ ভাগ (পিপিএম) পর্যন্ত সিসা পাওয়া গেছে। পাশাপাশি ক্যাডমিয়ামের উপস্থিতি ছিল ০.৩৩ পিপিএম। শাক-সবজিতে সিসার গ্রহণযোগ্য মাত্রা যেখানে ০.৩ পিপিএম, সেখানে সর্বোচ্চ পাওয়া পরিমাণটি নির্ধারিত সীমার প্রায় আট গুণ।
ঢাকাসহ দেশের ১৯ জেলা থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করে প্রতিবেদনটি তৈরি করা হয়। এতে ই-কোলাই, ফিকাল কলিফর্ম ও সালমোনেলার মতো জীবাণুর উপস্থিতিও শনাক্ত হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সিসা ও ক্যাডমিয়াম দীর্ঘদিন শরীরে জমলে কিডনি, যকৃৎ ও স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, গ্রাম ও উপজেলা পর্যায়ে কৃষকদের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের মতো পর্যাপ্ত জনবল তাঁদের নেই। এ দায়িত্ব কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। তবে মাঠ পর্যায়ে তদারকির ঘাটতি নিয়ে কৃষকদের অভিযোগ রয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ও পুষ্টিবিদ বিল্লাল হোসেন কালের কণ্ঠকে বলেন, কীটনাশক ব্যবহারের পর ফসল সংগ্রহের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত নির্দেশনা রয়েছে। কিন্তু অধিকাংশ কৃষক তা অনুসরণ করেন না। এর ফলে দূষিত খাদ্য গ্রহণের মাধ্যমে মানুষ বিভিন্ন জটিল রোগের ঝুঁকিতে পড়ছে।
২০২৪ সালে পরিচালিত আরেক গবেষণায় আলু, বেগুন, ঢেঁড়স, টমেটো, লালশাক, পটোল, বাঁধাকপি, শসা ও মটরশুঁটিতে সিসা, ক্রোমিয়াম ও ক্যাডমিয়ামের মতো ভারী ধাতুর উপস্থিতি পাওয়া যায়। এসবের মধ্যে লালশাকে ধাতব দূষণের মাত্রা ছিল সবচেয়ে বেশি।
এ ছাড়া বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পৃথক গবেষণায় লালশাকে প্রতি কেজিতে ৭০৪.৩২ মাইক্রোগ্রাম ক্যাডমিয়াম পাওয়া গেছে। যেখানে সহনীয় সর্বোচ্চ মাত্রা ১৯০ মাইক্রোগ্রাম। বেগুন, ঢেঁড়স ও টমেটোতেও নির্ধারিত সীমার বেশি ক্যাডমিয়াম শনাক্ত হয়েছে।
সাম্প্রতিক এক গবেষণায় জামালপুরের ইসলামপুর ও মেলান্দহের বেগুন এবং জমির মাটিতেও সিসা, নিকেল ও ক্যাডমিয়ামের মতো ক্ষতিকর ধাতুর আধিক্য পাওয়া গেছে। গবেষকরা বলছেন, রাসায়নিক সার ও কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার এসব উপাদান মাটি থেকে খাদ্যশস্যে প্রবেশের অন্যতম কারণ হতে পারে। তাদের মতে, নির্দিষ্ট কোনো সবজি বর্জন নয়, বরং উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে দূষণ নিয়ন্ত্রণে কার্যকর নজরদারি নিশ্চিত করা জরুরি।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন