বাসাবাড়ির ছাদ, মসজিদের কার্ণিশ কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের ছাদে কাঠের ছোট ছোট বাক্স। বাইরে থেকে সাধারণ বাক্স মনে হলেও এর ভেতরেই বাসা বেঁধেছে মৌমাছি। সেখান থেকে প্রাকৃতিক উপায়ে সংগ্রহ হচ্ছে মধু। এমন ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে সাতক্ষীরায় স্বাবলম্বী হয়েছেন সদর উপজেলার চুপড়িয়া গ্রামের সাদ্দাম হোসেন। প্রায় ১০ বছর ধরে মৌচাষ করে বছরে সাড়ে ৩ থেকে ৪ লাখ টাকা আয় করছেন তিনি।
বর্তমানে জেলার বিভিন্ন প্রান্তে তার প্রায় ২০০টি মৌবাক্স রয়েছে। বাসাবাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান, মসজিদ ও কুলবাগানের পাশে এসব বাক্স স্থাপন করেছেন তিনি। মৌচাক থেকে মধু সংগ্রহের পর পরিচ্ছন্নভাবে বোতলজাত করে বিক্রি করেন। বিসিকের অনুমোদন নিয়ে নিজের প্রতিষ্ঠানের নাম দিয়েছেন মৌমাছি কুঠির।
সাদ্দাম মূলত ক্ষুদে মৌমাছি নিয়ে কাজ করেন। গাছের খোড়ল বা ফাঁকে বাসা বাঁধা এসব মৌমাছিকে কাঠের বাক্সে লালন-পালন করেন তিনি। তার উদ্যোগে অনুপ্রাণিত হয়ে অন্যরাও মৌচাষে আগ্রহী হচ্ছেন। ইতোমধ্যে তার কাছ থেকে মৌবাক্স সংগ্রহ করে প্রায় ৮০ ব্যক্তি নিজেদের বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে মৌচাষ শুরু করেছেন। বর্তমানে ১০ তরুণ তার কাছে প্রশিক্ষণ নিচ্ছেন।
সাদ্দাম হোসেন বলেন, আমি ১০ বছর ধরে মৌচাষ করছি। মূলত ক্ষুদে মৌমাছি নিয়ে কাজ করি। বর্তমানে আমার ২০০টি মৌবাক্স রয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে বাসাবাড়ি, প্রতিষ্ঠান, মসজিদ ও কুলবাগানের পাশে এসব বাক্স বসানো আছে। মধু সংগ্রহ করে বোতলজাত করে বিক্রি করি। বছরে এ থেকে সাড়ে ৩ থেকে ৪ লাখ টাকা আয় হয়।
তিনি আরও বলেন, আমার উদ্দেশ্য প্রতিটি বাড়িতে খাঁটি মধু পৌঁছে দেওয়া। মানুষ খাঁটি মধু সম্পর্কে জানে না। ভেজাল মধুতে বাজার সয়লাব। অথচ বাড়িতে একটি মৌবাক্স থাকলে বিভিন্ন ফুল থেকে প্রাকৃতিক উপায়ে সংগ্রহ করা মধু পরিবারের সদস্যরা নিজেরাই সংগ্রহ করতে পারবেন। আমার কাছ থেকে ৮০ জন মৌবাক্স নিয়ে কাজ করছেন। আমি চাই, প্রতিটি বাড়িতে খাঁটি মধু পৌঁছে।
মৌচাষের পাশাপাশি পরিবেশ রক্ষায়ও মৌমাছির বিস্তার ঘটাতে চান সাদ্দাম। তার মতে, মৌমাছি ফুলে ফুলে ঘুরে পরাগায়ণ ঘটায়। এতে ফসলের উৎপাদন বাড়ে। তবে কুলবাগানের পাশে মৌবাক্স স্থাপন করতে গিয়ে অনেক সময় বাধার মুখে পড়তে হয় তাকে। কুলচাষিদের একটি অংশের ধারণা, মৌমাছির কারণে কুলের ক্ষতি হবে।
সাদ্দাম বলেন, কুলবাগানিরা অনেক সময় বাগানের পাশে মৌবাক্স বসাতে দেন না। এটি ভ্রান্ত ধারণা। মৌমাছি পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি পরাগায়ণের মাধ্যমে ফসল উৎপাদনে সহায়তা করে। এ বিষয়ে কৃষকদের সচেতন করা প্রয়োজন। মৌচাষিরা যেন হয়রানির শিকার না হন, সে জন্য সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়া দরকার।
সাতক্ষীরা বিসিকের উপব্যবস্থাপক গৌরব দাস বলেন, সাদ্দাম ক্ষুদে মৌমাছি নিয়ে কাজ করেন। আমাদের প্রতিষ্ঠানের ছাদেও তিনি একটি মৌবাক্স দিয়েছেন। তার উদ্যোগে সাতক্ষীরায় মৌচাষে বিপ্লব ঘটেছে। সফল মৌচাষি হিসেবে সাদ্দাম হোসেন অনুকরণীয়।
তিনি জানান, বর্তমানে সাতক্ষীরায় বিসিক নিবন্ধিত মৌচাষির সংখ্যা প্রায় ৬০০। মৌচাষিদের ঋণ ও প্রশিক্ষণের মাধ্যমে সহায়তা করা হয়। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় সাতক্ষীরায় মৌমাছি পালন সম্প্রসারণে নতুন একটি প্রকল্প নেওয়া হচ্ছে। এ প্রকল্পের আওতায় মৌচাষের প্রশিক্ষণ, উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা তৈরিতে কাজ করা হবে।
কুলবাগানে মৌবাক্স স্থাপনে বাধার বিষয়ে গৌরব দাস বলেন, অনেক বাগানির মধ্যে মৌমাছি নিয়ে ভুল ধারণা রয়েছে। ফুলের ক্ষতি হবে, কুল হবে না এমন ধারণা থেকে তারা মৌবাক্স বসাতে দিতে চান না। এ বিষয়ে কৃষকদের বোঝাতে প্রশাসন ও কৃষি বিভাগকে এগিয়ে আসতে হবে।
সাতক্ষীরা খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক জামালউদ্দীন বলেন, মৌমাছি ফুল ও ফসলের বন্ধু। অনেক সময় সরিষা ও কুলচাষিরা না বুঝেই মৌচাষিদের ক্ষতি করেন। এমনকি মৌবাক্স নষ্ট করে দেন। মাঠপর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাদের কৃষকদের মৌমাছির গুরুত্ব সম্পর্কে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শুধু সরিষা ও কুলের ফুল থেকে সাতক্ষীরায় বছরে ২ কোটি টাকার বেশি মধু সংগ্রহ হচ্ছে। এতে মৌচাষিরা লাভবান হচ্ছেন, কর্মসংস্থান তৈরি হচ্ছে। অন্যদিকে পরাগায়ণের মাধ্যমে ফসলের উৎপাদন বাড়ছে। এতে কৃষকরাও লাভবান হচ্ছেন।
মৌচাষের সম্ভাবনার পাশাপাশি ভেজাল মধু তৈরি ও বাজারজাতের বিষয়টিও উদ্বেগের কারণ হয়ে উঠেছে। বিভিন্ন সময় প্রশাসনের অভিযানে ভেজাল মধু কারবারিরা ধরাও পড়েছেন। ভেজাল মধু বিক্রির সুনির্দিষ্ট তথ্য পেলে প্রশাসনকে জানানোর পরামর্শ দিয়েছেন বিসিক কর্মকর্তা।
নিজ চোখে মৌচাক থেকে মধু সংগ্রহ দেখে এবং স্বাদ নিয়ে মধু কিনেছেন সরকারি কর্মকর্তাসহ অনেকে। তাদের একজন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি বলেন, আমি কখনো নিজ চোখে মৌচাক থেকে মধু সংগ্রহ করা দেখিনি। খাঁটি মধু খেতেও সুস্বাদু। ভেজালমুক্ত হওয়ায় সাদ্দাম হোসেনের কাছ থেকে পরিবারের সদস্যদের জন্য মৌচাকসহ মধু সংগ্রহ করেছি।
সাদ্দামের স্বপ্ন সাতক্ষীরার প্রতিটি বাড়িতে একটি করে মৌবাক্স স্থাপন। এতে মানুষ নিজেরাই পরিবারের জন্য খাঁটি মধু সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি মৌমাছির বিস্তার, কর্মসংস্থান ও কৃষি উৎপাদনেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন তিনি।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন