বঙ্গোপসাগরে আবারো একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। যা আরো ঘণীভুত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিপ্তর।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নেবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। যা ঘূর্ণিঝড়েও রূপ নেওয়ার শঙ্কা রয়েছে। যদি ঘূর্ণিঝড়ে রূপ নেয় তবে এর গতপথ কোথায় হবে তা এখনও স্পষ্ট নয় বলে জানান সংশ্লিষ্টরা।
অধিদপ্তের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমে জানান, সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপ হবেই। তারপর ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে। এর সম্ভাব্য গতিপথ নিয়ে তিনি বলেন, নিম্নচাপ তৈরি হলে বোঝা যাবে যে এটা কোন দিকে যাবে। এখন পর্যন্ত যেটা দেখা যায়, ভারতের অন্ধ্র-উড়িষ্যার দিকেই আছে এর ট্র্যাকটা।
তবে এটা ডিপ্রেশন (নিম্নচাপ) হলে তারপরে স্পষ্ট হবে। এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, এ সময় সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরবর্তী চার দিনেও আবহাওয়া প্রায় একই থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর। বর্ধিত পাঁচ দিনের অবস্থায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে।
বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন