জাতীয় সংসদে তারকাচিহ্নিত প্রশ্নোত্তর পর্ব চলাকালে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের বাকযুদ্ধের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে অধিবেশন শুরুর পরপরই এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্পিকার তারকাচিহ্নিত প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করলে নাহিদ ইসলাম দাঁড়িয়ে বক্তব্য দিতে চান। এ সময় স্পিকার জানতে চান এটি পয়েন্ট অব অর্ডার কিনা। এরপর তিনি বলেন, ‘সংসদের কোনো কার্যক্রম বিঘ্নিত হচ্ছে? সেজন্য আপনি দাঁড়িয়েছেন?’ কিছুক্ষণ নীরব থাকার পর স্পিকার নাহিদ ইসলামকে মাইক দিতে বলেন।
এরপর নাহিদ ইসলাম তার দলের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে ‘অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা হামলার’ বিষয়টি উত্থাপন করেন। জবাবে স্পিকার বলেন, ‘এটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা আলোচনা করব। আগে প্রশ্নোত্তর পর্ব শেষ হতে দিন, তারপর আপনি কথা বলতে পারবেন।’ জবাবে নাহিদ ইসলাম বলেন, ‘প্রশ্নোত্তর পর্ব দিয়ে আমি কী করব?’ স্পিকার পাল্টা প্রশ্ন করেন, ‘এই আধাঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে? আধঘণ্টা অপেক্ষা করায় অসুবিধা কী? আমরা একটা প্রসিডিউরের মধ্যে আছি।’ তিনি আরও বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীও এখানে নাই যিনি জবাব দেবেন।’
তখন নাহিদ ইসলাম বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী কী জবাব দেবেন আমরা জানি। আমরা শুধু আমাদের কথাগুলো বলতে চাই। আমরা তার জবাব আশা করি না।’ স্পিকার তাকে অনুমতি দিলে নাহিদ ইসলাম আবারও বলেন, ‘আমরা সরকারের কাছে কোনো জবাব আশা করি না।’ তিনি আরও বলেন, ‘আপনি অন্তত আমাদের কথা বলতে যদি দেন, তাহলে থাকি। না হলে থাকব না।’ স্পিকার তখন নাহিদকে জানান যে তার মাইক অন আছে, তিনি কথা বলতে পারেন। কয়েক মিনিট ধরে এমন বাকযুদ্ধের পর নাহিদ তার বক্তব্য শুরু করেন।
বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘গতকাল রাতে কুষ্টিয়ার দৌলতপুরে রাত আনুমানিক ১২টার দিকে এনসিপি মনোনীত সংরক্ষিত মহিলা আসনের সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়, পেট্রোল বোমা মেরে আগুন লাগানো হয়। ওই বাসায় গবাদি পশু ছিল যেগুলো মারা যায়।’ এ ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসনের ‘গাফিলতি’র অভিযোগ তুলে তিনি বলেন, ‘সেখানে কোনো ফরেনসিক টিম যায়নি। ইনভেস্টিগেশন ছাড়াই ওসি বলছেন পেট্রোল বোমা মারা হয়নি। থানার ওসি কীভাবে এ ধরনের কমেন্ট করতে পারে।’
দেশজুড়ে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম আরও বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হলেই সেটা আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না। এখন সংসদ সদস্যদের বাড়িতে আগুন লাগানোর পরও কি আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলা যাবে কি না?’ বক্তব্যের মধ্যে কয়েকবার তাকে ‘ধন্যবাদ’ জানিয়ে বক্তব্য শেষ করার দিকে ইঙ্গিত করেন স্পিকার হাফিজ উদ্দিন।
এর মধ্যেই নাহিদ ইসলাম তার বক্তব্য চালিয়ে যান। তিনি বলেন, ‘শত্রুর মানবাধিকার নিয়ে এই সরকারের যদি বেশি কনসার্ন থাকে, তাহলে আমাদের পথ দেখতে হবে। আমরা যদি প্রথম টার্গেট হই, দ্বিতীয় টার্গেট কিন্তু তারা হবেন। আমাদের পরিবার আক্রান্ত হলে তাদের পরিবারও কিন্তু আক্রান্ত হবে ফ্যাসিবাদী শক্তির দ্বারা।’ তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের বিষয়ে ফ্যাসিস্ট শক্তির বিচারের প্রশ্নে এই সরকারের যে আপসকামী মনোভাব আমরা দেখছি, এ বিষয়ে সরকারের কাছ থেকে আমরা সুস্পষ্ট জবাব আশা করি।’
বক্তব্য শেষে নাহিদ ইসলাম বসার পর ধন্যবাদ দিয়ে স্পিকার বলেন, ‘একটু আগেই আপনি বলেছিলেন জবাব আশা করেন না। এখন তো মনে হলো আশা করেন।’ তবে নাহিদ ইসলামের বক্তব্য আমলে নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘বিরোধী দলের চিফ হুইপ যে প্রশ্নটি তুলেছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সংসদ সদস্যের বাড়িতে আক্রমণ গুরুতর ঘটনা। আমি ট্রেজারি বেঞ্চকে ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য।’
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে