বিদ্যুৎ বিভাগের আওতাধীন সব বিতরণকারী সংস্থা বা কোম্পানির অধীনে ৫০ হাজার ৯৫১টি অনুমোদিত ব্যাটারি চার্জিং স্টেশন রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য আব্দুল বারী সরদারের এক লিখিত প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী এ কথা জানান। এসময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
প্রশ্নে মো. আব্দুল বারী সরদার জানতে চান, অটোরিকশা চার্জ দিতে সারাদেশে বিদ্যুৎ বিভাগ থেকে কতটি মিটার অনুমোদন দেওয়া হয়েছে; প্রায় ৭০-৭৫ লাখ অটোরিকশা চার্জ দিতে মিটারবিহীন বা অবৈধভাবে প্রতিদিন দেশের কী পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে; সাধারণ গ্রাহকদের ওপর পড়া এই চাপ এবং লোডশেডিং কমাতে এসব অসাধু কাজে জড়িতদের বিরুদ্ধে ঝটিকা অভিযান চালিয়ে দোষীদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না?
জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, বিদ্যুৎ বিভাগের আওতাধীন সব বিতরণকারী সংস্থা বা কোম্পানির অধীনে ৫০ হাজার ৯৫১টি অনুমোদিত ব্যাটারি চার্জিং স্টেশন রয়েছে।
অবৈধ বিদ্যুৎ সংযোগ ও বিদ্যুৎ চুরি বন্ধ, মিটার কারসাজি প্রতিরোধ, অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ এবং গ্রাহকসেবার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, অটোমেটেড মিটার রিডিং (এএমআর) ও প্রিপেইড মিটার স্থাপন, স্মার্ট প্রিপেইড মিটার স্থাপনের কাজ, বিতরণ লাইন নির্মাণ ও আধুনিকায়ন এবং নন-স্ট্যান্ডার্ড লাইনগুলোকে মানসম্মত করা। এ ছাড়া অবৈধ উপায়ে বিদ্যুৎ ব্যবহার, মিটার টেম্পারিং, মিটার বাইপাস ও হুকিংয়ের মাধ্যমে অটোরিকশার চার্জিং স্টেশনগুলোতে বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধে সংস্থা বা কোম্পানির নিজস্ব জনবল নিয়মিত অভিযান পরিচালনা করে।
পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় এবং অবৈধ ব্যবহারকারীদের বিরুদ্ধে মামলা করা হয়। এসব ক্ষেত্রে ‘বিদ্যুৎ আইন-২০১৮’ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে