দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯৪ জনে। এর পাশাপাশি পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছেন আরও ১০৫ জন। সব মিলিয়ে হাম ও হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯৯ জনে, যা ১৩ শত ছুঁই ছুঁই।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণ কক্ষের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ৩৮৪ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৫৭ জনের। এ ছাড়া নতুন করে ১ হাজার ২৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩০৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ২৯১ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৮৮০ জন। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১৮ হাজার ৭৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৯ হাজার ২০৭ জন।
বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে ৫৮৯ জন। চট্টগ্রামে ২২১ জন, সিলেটে ১৯৯ জন, ময়মনসিংহে ১১৪ জন, বরিশালে ১০৬ জন, খুলনায় ৮৪ জন, রাজশাহীতে ৪৩ জন এবং রংপুরে ২৮ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগে দুজন এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছেন।
অন্যদিকে হাম-রুবেলা প্রতিরোধে দেশব্যাপী টিকাদান কার্যক্রমও চলছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জাতীয় পর্যায়ে নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে এ পর্যন্ত ২ কোটি ১৭ লাখ ৯১ হাজার ২৫৯ ডোজ টিকা দেওয়া হয়েছে। এতে টিকাদানের হার দাঁড়িয়েছে ১২১ শতাংশে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে