গাজীপুরের মৌচাকে বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন কয়েকটি কারখানার শ্রমিকরা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে ও ধাওয়া দিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে এক ঘণ্টা পর যান চলাচল শুরু হয়। বর্তমানে মহাসড়কে যানবাহনের ধীরগতি রয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে গাজীপুরের মৌচাকে কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার সকালে কারখানায় যান।
তারা কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে কারখানা ছুটি দিলে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে মৌচাক ও আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি দেওয়া হয়েছে।
খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে ও ধাওয়া দিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। যানবাহনের দীর্ঘ জট তৈরি হওয়ায় যান চলাচল স্বাভাবিক হতে সময় লাগছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকালে কালিয়াকৈরের মৌচাকে শ্রমিকরা অবস্থান নিয়ে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছিল। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট মহাসড়কে অবস্থান করে। পরে তাদের সাউন্ড গ্রেনেড করে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও পল্লী বিদ্যুৎ শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়েছিল। তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও জরুনের দিকে শ্রমিকরা অবস্থান নেওয়ার চেষ্টা করেছিল। পরে তারা চলে গেছে। সব মিলিয়ে ৮ থেকে ৯টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ