সভাপতি সালাহউদ্দিন আহমদ

​সংবিধান সংশোধনে ১২ সদস্যের বিশেষ কমিটি পুনর্গঠন

আপলোড সময় : ১২-১১-২০২৬ ১২:১১:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৬ ১২:১৩:১৬ অপরাহ্ন
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি পুনর্গঠন করেছে জাতীয় সংসদ। ১২ সদস্যের এই কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রস্তাবটি গৃহীত হওয়ার মধ্য দিয়ে নতুন করে কমিটি গঠন করা হয়।

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমতিক্রমে তার পক্ষে কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৬ বিধি অনুসারে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন।

পুনর্গঠিত কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ ছাড়া অন্য সদস্যরা হলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য মো. আসাদুজ্জামান, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য নুরুল হক নুর, চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, নাটোর-১ আসনের সংসদ সদস্য ফারজানা শারমিন পুতুল, সংরক্ষিত মহিলা আসন-৮-এর সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা, বরগুনা-১ আসনের সংসদ সদস্য মো. অলি উল্লাহ এবং ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল।

সংসদে প্রস্তাবটি উত্থাপনের পর এর পক্ষে-বিপক্ষে ভোট আহ্বান করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। পরে প্রস্তাবটি গৃহীত হলে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি পুনর্গঠনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :