সাফ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপের শীর্ষস্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে বুধবার (১১ নভেম্বর) রাত ৮টায় শুরু হওয়া ম্যাচে একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে চাপে রাখে স্বাগতিকরা। শমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেন গোল করেন।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। প্রথম মিনিটেই রাকিব হোসেনের ক্রস থেকে গোলের সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে পারেনি দল। চতুর্থ মিনিটে আবারও রাকিবের বাড়ানো বল হামজার কাছে পৌঁছানোর উপক্রম হয়। তবে শ্রীলঙ্কার ডিফেন্ডার স্টিভেন বাধা হয়ে দাঁড়ান। ফিরতি বল পেয়ে রাকিব ফাউলের শিকার হলে বক্সের ঠিক বাইরে ফ্রি কিক পায় বাংলাদেশ। সেটি থেকে হামজার নেওয়া শট গোলবারের লক্ষ্যে ছিল না।
অষ্টম মিনিটে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। হামজার ক্রস ক্লিয়ার করতে গিয়ে শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা ঠিকভাবে বল নিয়ন্ত্রণ করতে পারেননি। বল শ্রীলঙ্কার এক ডিফেন্ডারের গায়ে লেগে চলে যায় শমিত সোমের কাছে। তাঁর প্রথম শট প্রতিহত হলেও ফিরতি বলে দ্বিতীয় চেষ্টায় জালে পাঠান তিনি। এতে এগিয়ে যায় বাংলাদেশ।
২৬ মিনিটে রাকিবের দারুণ পাস থেকে আবারও গোলের সুযোগ তৈরি হয়। বল পেয়ে হামজা ব্যাক হিলে জালে পাঠানোর চেষ্টা করেন। তবে তাঁর শট লক্ষ্যভ্রষ্ট হয়। এর মধ্যে ম্যাচের ২০ মিনিট পার হলে খেলোয়াড়দের জন্য কুলিং ব্রেক দেওয়া হয়। বিরতির সময় সতীর্থদের সঙ্গে কথা বলতে দেখা যায় হামজাকে। ডান প্রান্ত দিয়ে কয়েকবার বিপজ্জনক আক্রমণ চালান রাকিব। তবে তাঁর বাড়ানো সব বল সতীর্থদের কাছে পৌঁছায়নি।
৩৮ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল শ্রীলঙ্কাও। তাদের একটি ভালো ক্রসে সতীর্থদের কেউ পা ছোঁয়াতে পারেননি। কিছুক্ষণ পর পাল্টা আক্রমণে ওঠেন ফারহান, তবে সেই প্রচেষ্টা থেকে গোল আসেনি।
৪৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হামজা চৌধুরী। ইব্রাহিমের পাস পেয়ে বক্সের বাইরে থেকে বল নিয়ে এগিয়ে যান তিনি। শ্রীলঙ্কার এক ডিফেন্ডারকে পেছনে ফেলে নেওয়া তাঁর শট গোলরক্ষক সুজন পেরেরার গায়ে লেগে জালে জড়ায়। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই গোল পেলেন হামজা। জাতীয় দলের হয়ে এটি তাঁর পঞ্চম গোল। তাঁর করা পাঁচটি গোলই এসেছে জাতীয় স্টেডিয়ামে।
প্রথমার্ধে পুরো সময় আধিপত্য ধরে রাখে বাংলাদেশ। প্রতিপক্ষের গোলমুখে ১০টি শট নেয় স্বাগতিকরা, যার মধ্যে তিনটি ছিল লক্ষ্যে। এর দুটি থেকেই গোল পায় দল। অন্যদিকে শ্রীলঙ্কার তিনটি শটের কোনোটিই লক্ষ্যে ছিল না। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে আরও দুর্দান্ত ফুটবল উপহার দেয় স্বাগতিকরা। ৫৩তম মিনিটে অসাধারণ ব্যক্তিগত নৈপুণ্যে নিজের দ্বিতীয় গোলটি করেন ফারহান আলী ওয়াহিদ। বক্সের সামান্য বাইরে বল পেয়ে বাঁ দিক দিয়ে এগিয়ে যান তিনি। এরপর একে একে তিনজন শ্রীলঙ্কান খেলোয়াড়কে কাটিয়ে বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠান। তাঁর এই গোলের সময় মাঠে থাকা সতীর্থ হামজা চৌধুরীর চোখেমুখেও বিস্ময় দেখা যায়। গোলের পর সাদ উদ্দিনসহ সতীর্থরা ফারহানকে উল্লাসে মাথায় তুলে নেন।
ম্যাচের ৭৬ মিনিটে গোড়ালিতে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন সাদ উদ্দিন। তাঁর বদলে খেলতে নামেন রহমত শাহ। এদিকে কাজেম শাহর পরিবর্তে মাঠে আসেন জামাল ভূঁইয়া। ৮৩ মিনিটে বক্সের বাইরে থেকে সুকির নেওয়া জোরালো শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা।
এরপর রাকিব হোসেনের দুর্দান্ত গোলে ব্যবধান ৪-০ করে বাংলাদেশ। তাঁর গোলেই শ্রীলঙ্কার জালে পূর্ণ হয় চার গোলের হালি।
ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের সুবাদে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে জয় বা ড্র করলেই গ্রুপসেরা হওয়ার সুযোগ ছিল তাদের। অন্যদিকে সেমিফাইনালে যেতে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল জয় অথবা ড্র। দুই গোলের ব্যবধানে হারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হতো দলটিকে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে