কোন ইউনিয়ন পরিষদে (ইউপি) কবে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা চূড়ান্ত করতে আগামী ১৬ নভেম্বর কমিশন সভা করবে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে বৈঠকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ ও উৎপাদন সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হবে।
বুধবার (১১ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই বৈঠকে অন্য চার নির্বাচন কমিশনারও অংশ নেবেন।
আসন্ন কমিশন সভার মূল এজেন্ডায় দুটি বিষয় রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে পাঁচ ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং স্মার্ট এনআইডি কার্ড উৎপাদন, পারসোনালাইজেশন ও বিতরণের জন্য পারসোনালাইজেশন সেন্টার সংক্রান্ত আলোচনা।
ইসির পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, প্রস্তাবিত পাঁচ ধাপে ইউপি ভোট গ্রহণের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে আগামী বছরের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট হওয়ার কথা রয়েছে। নির্বাচন আয়োজনে জেলা সদর ও সদর সংলগ্ন ইউনিয়ন পরিষদগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং ধারণা করা হচ্ছে কেবল প্রথম ধাপে প্রায় ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে